editor
প্রকাশিত: 4:12 PM, March 12, 2023
বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে মাধ্যমিক শিক্ষা স্তরের বিদ্যমান ৫ দফা দাবি বাস্তবায়নে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান এর মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান হয়েছে।
রবিবার (১২ মার্চ) সকাল ১১টায় সিলেটের জেলা প্রশাসক কার্যায়ে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি মো. রফিকুল আলম, সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, সহ সভাপতি মো. আব্দুস শহীদ, মো. নাজিম আলী সরকার, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মো. জালাল উদ্দিন, শাহনাজ বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মুমিত, অর্থ সম্পাদক মো. লুৎফুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক অসীম চন্দ্র পাল, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইয়াহইয়া, সহ আইন সম্পাদক মো. হাসানুজ্জামান, সদস্য তপন রায়, জৈন্তাপুর উপজেলার সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, সিলেটের সহ মহিলা সম্পাদক অঞ্জনা দেবী নাথ, বাংলাদেশ সহকারি প্রধান শিক্ষক পরিষদ সিলেট এর সভাপতি মো. ফয়সল আহমদ, সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল, সদস্য মো. গোলাম মোস্তফা, মৃদুল কান্তি তালুকদার, জিয়াসমিন বেগম, বাংলাদেশ মাধ্যমিক সহকারি শিক্ষক সমিতি সিলেট জেলার সভাপতি আ ক ম আব্দুজ জাহির, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোরাসানী, সহ সভাপতি রাসেন্দ্র নারায়ন চন্দ্র, দপ্তর সম্পাদক এহসানুল হক, সহ সভাতি আব্দুল শুক্কুর, ধর্ম বিষয়ক সম্পাদক মো. জাকারিয়া, সদস্য কাজী মুহিবুর রহমান, মো. নিজাম উদ্দিন, মো. মাহমুদুল হাসান প্রমুখ।
উল্লেখ্য দাবিগুলো হচ্ছে- আসন্ন ঈদেই শতভাগ উৎসব ভাতা এবং বাড়িবাড়া প্রদান, সরকারি স্কুলের প্রধান শিক্ষকদের ন্যায় বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ষষ্ঠ গ্রেড এবং সহ প্রধানদের ৭ম গ্রেড প্রদান, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহ প্রধানদের দুটি উচ্চতর গ্রেড প্রদানের সুস্পষ্ঠ ষোষণা প্রদান, বেসরকারি শিক্ষকদের ঐচ্ছিক বদলি এবং প্রতিষ্ঠান প্রধান ও সহ প্রধানদের এন.টি.আর.সি.এ এর মাধ্যমে নিয়োগের ব্যবস্থা করা, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন