editor
প্রকাশিত: 11:07 AM, March 13, 2023
ডিএসএস ডেস্ক :: পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে নৌকাডুবিতে ২২ জনের মৃত্যু হয়েছে। ডুবে যাওয়া ওই নৌকায় প্রায় অর্ধশত আরোহী ছিলেন। মাদাগাস্কার থেকে ফরাসি দ্বীপ মায়োতে যাওয়ার চেষ্টার সময় ওই নৌকাটি ডুবে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে।
মূলত মায়োত হচ্ছে মাদাগাস্কার এবং মোজাম্বিকের উপকূলের মধ্যে অবস্থিত ভারত মহাসাগরের একটি দ্বীপপুঞ্জ। সোমবার (১৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, মাদাগাস্কার থেকে ফরাসি দ্বীপ মায়োতে যাওয়ার চেষ্টা করার সময় একটি নৌকা ডুবে ২২ জনের মৃত্যু হয়েছে বলে মাদাগাস্কারের বন্দর কর্তৃপক্ষ রোববার জানিয়েছে।
এক বিবৃতিতে মাদাগাস্কারের মেরিটাইম অ্যান্ড রিভার পোর্ট এজেন্সি জানিয়েছে, মাদাগাস্কারের উত্তরে আনকাজোমবোরোনা সমুদ্রে গত শনিবার ৪৭ জন আরোহীকে বহনকারী ওই নৌকাটি ডুবে যায়।
সংস্থাটি বলেছে, ডুবে যাওয়া নৌকাটি দুর্ঘটনার শিকার হয়েছিল। পরে নৌকার ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয় এবং ২২ জনের মৃতদেহ পাওয়া যায়। বাকি দু’জনের খোঁজ পাওয়া যায়নি।
আফ্রিকার এই দেশটির নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা বলেন, যাদের উদ্ধার করা হয়েছে তাদের বেশিরভাগই মায়োতে ভ্রমণের চেষ্টা করার কারণে গ্রেপ্তার এড়াতে পালিয়ে গেছেন।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন