editor
প্রকাশিত: 7:05 PM, March 13, 2023
পুলিশ এসল্ট মামলায় সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, মদন মোহন কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু কোর্টে আত্মসমর্পন করে জামিন নিতে চাইলে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। সোমবার (১৩ মার্চ) সকালে সিলেট মহানগর ম্যাজিষ্ট্রেট আদালত এ আদেশ দেন। কোতোয়ালী থানার জিআর মামলা নং-৬০৯/১৮। আব্দুস সালাম টিপু কোতোয়ালী থানার লামাবাজার এলাকার মৃত মাহমুদ আলীর ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জজ কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ মোমিনুল ইসলাম মোমিন।
ছাত্রদল নেতা আব্দুস সালাম টিপুকে জেলহাজতে প্রেরণের প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি সোমবার এক বার্তায় বলেন, দেশটা এখন গুম, খুন আর আইনের অপপ্রয়োগের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এই অবৈধ সরকার বেআইনি ভাবে ছাত্রদলের তরুণ নেতৃত্বকে আইনের অপপ্রয়োগের মাধ্যমে বিনাশের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কোন যুক্তি সংগত কারন ছাড়াই যে কাউকে কারাগারে প্রেরণ করা হয়েছে। অবিলম্বে আব্দুস সালাম টিপুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি। অন্যথায় অবৈধ আওয়ামী সরকারের এই অপকৌশল প্রয়াগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার হুশিয়ারি দেন।
অপর এক বিবৃতিতে ছাত্রদল নেতা আব্দুস সালাম টিপুকে জেলহাজতে প্রেরণের প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছে সিলেট মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
এক বার্তায় নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্রহীন এই দেশে আইন-শৃঙ্খলার অবনতি, বিচার ব্যবস্থার একচোখা নীতি, এসব কিছু দেশটাকে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিনত করেছে। বর্তমানে দেশে বিশেষ একটি দলের নেতাকর্মী হলে, তাদের আশীর্বাদপুষ্ট হলে যেকোন প্রকার অপকর্ম করেই সহজেই রেহাই পাওয়া যায়। তাই দেশজুড়ে অপরাধ-অপকর্ম বাড়ছে। গোটা দেশটা শশ্মানে পরিনত হয়েছে। দেশে আইন-শৃঙ্খলার অবনতি হলে দেশের সবচেয়ে নিরাপদ স্থান আদালত সেটা সরকারের আদলে পড়ে রয়েছে। অবিলম্বে দ্রুত সময়ের মধ্যে ছাত্রদল নেতা আব্দুস সালাম টিপুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য নিঃশর্ত মুক্তির দাবি জানান নেতৃবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন