editor
প্রকাশিত: 6:26 PM, March 15, 2023
সেভেন রিংস সিমেন্ট এর শুভ হালখাতা ও পার্টনার মিট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মার্চ) বিকেল ৩টায় মেসার্স আল কাওসার ট্রেডিং এর উদ্যোগে দক্ষিণ সুরমার একটি অভিজাত কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত পার্টনার মিট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেসার্স আল কাওসার ট্রেডিং এর সত্ত্বাধিকারী প্রফেসর আলহাজ্ব মজলু মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেভেন রিংস সিমেন্ট এর জেনারেল ম্যানেজার (ঢাকা-সিলেট) সাঈদ মনিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেসার্স আল কাওসার ট্রেডিং এর ডিরেক্টর ডা. তোফায়েল আহমদ। সেভেন রিংস সিমেন্ট সিলেট এর টি এস এম শওকত হায়াত খানের উপস্থাপনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা লোকমান আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন সেভেন রিংস সিমেন্ট এর সিনিয়র ম্যানেজার (সিলেট-সুনামগঞ্জ) মোহাম্মদ মোরশেদ আলম।
বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী জোবায়ের আহমদ চৌধুরী সুমন, মুহিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সেভেন রিংস সিমেন্ট এর ম্যানেজার বিডিটিএস মিজানুর রহমান সহ অন্যান্য কর্মকর্তা ও সিলেট সুনামগঞ্জের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে সেভেন রিংস সিমেন্ট এর সদ্য প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী পাশা’র রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সিলেট ও সুনামগঞ্জের ব্যবসায়ীদের মধ্যে পারফরমেন্স গিফট প্রদান করা হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন