editor
প্রকাশিত: 6:55 PM, March 15, 2023
সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ব্যবসার অবারিত সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। দেশে বিদেশি বিনিয়োগ আসছে। ব্যবসা করে নিজের ভাগ্যোন্নয়নের পাশাপাশি দেশ ও জাতির জন্য অবদান রাখা যায়। শেখ হাসিনার দক্ষ ও দূরদর্শী নেতৃত্বের কারণে বিশ্ব অর্থনৈতিক মন্দায় ও বাংলাদেশের অর্থনীতি সচল রয়েছে, আমরা অনেক দেশের চাইতে ভাল অবস্হায় আছি। অর্থনৈতিক সমৃদ্ধি ও স্বাচ্ছন্দ্যময় সুন্দর আগামীর জন্য শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে সবাইকে কাজ করতে হবে।
বুধবার (১৫ মার্চ) বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ড্রিম টাচ উইনিং প্রসেস এর উদ্যোগে তরুণ উদ্যোক্তাদের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।
ড্রিম টাচ উইনিং প্রসেস সিলেটের বিভাগীয় পরিচালক মো. নাসিম আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাইন্স সাউথ এশিয়ার জেনারেল ম্যানেজার মিস্টার চার্লস, দক্ষিণ এশিয়ার মহাব্যবস্থাপকের সহকারী আবতার, বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ডি ওয়াং, পরিচালক মো. মাহবুবুর রহমান, গোল্ড লায়ন মো. আলাউদ্দিন, গোল্ড লায়ন মো. পারভেজ হোসেন, সিলভার লায়ন মো. সুমন মজুমদার, সিলভার লায়ন মো. কামরুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন