editor
প্রকাশিত: 2:42 PM, March 16, 2023
সিলেটে অন-ডিম্যান্ড রেন্টাল সার্ভিস ‘উবার রেন্টালস’ চালু করলো শীর্ষস্থানীয় রাইড শেয়ারিং অ্যাপ উবার। বৃহস্পতিবার (১৬ মার্চ) এই অ্যাপের উদ্বোধন করা হয়। এই সার্ভিস ব্যবহার করার মাধ্যমে এখন থেকে সিলেটের যাত্রীরা একটি গাড়ি কয়েক ঘন্টার জন্য ভাড়া করতে পারবেন এবং সিলেট জেলার মধ্যে একাধিক জায়গায় যাওয়ার জন্য ব্যবহার করতে পারবেন, ব্যক্তিগত গাড়ি থাকলে ঠিক যেমনটি তারা পারতেন।
যাত্রীরা এখন মিনিটের মধ্যেই রাইড রিকোয়েস্ট করতে পারবেন, যেখানে তারা আরও স্বাচ্ছন্দ্য ও সুবিধার সাথে ব্যক্তিগত গাড়ি ব্যবহারের অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। রেন্টালস সার্ভিস সেডান ও বড় গাড়িতে পাওয়া যাবে যেখানে যাত্রীরা ৬০০ টাকায় ২ ঘণ্টা /২০ কিমি মূল্যমানের প্যাকেজ থেকে শুরু করে সর্বোচ্চ ১২ ঘণ্টা /১৬০ কিমি হারে বিভিন্ন প্রকারের মাল্টিপাল-আওয়ার প্যাকেজে গাড়ি বুকিং করতে পারবেন।
যেসব যাত্রীরা স্বল্প সময়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলতে চান তাদের জন্য এই সেবাটি অনেক উপকারে আসবে। অনেক কাজের জন্য বার বার রাইড বুক দিতে হবেনা, একটি গাড়ি ভাড়া করেই তারা সব কাজ শেষ করতে পারবেন।
নতুন সার্ভিস সম্পর্কে উবারের বাংলাদেশ ও পূর্ব ভারতের প্রধান আলী আরমানুর রহমান বলেন, “সিলেটের গ্রাহকদের জন্য আমাদের এই অধিক চাহিদাসম্পন্ন সার্ভিসটি চালু করতে পেরে আমরা উচ্ছ্বসিত। উবার রেন্টালস এমন একটি সেবা যা যাত্রীদের সাশ্রয়ী ভাড়ায় একটি গাড়ি কয়েক ঘন্টার জন্য ভাড়া করা এবং একাধিক জায়গায় যাওয়ার জন্য সেই গাড়িটি ব্যবহার করার সুবিধা দিবে। আমাদের পণ্যের প্রসারের মাধ্যমে মানুষের চলাচলের চাহিদানুযায়ী প্রযুক্তি দ্বারা সমর্থিত উদ্ভাবনীমূলক সমাধান দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং বাজারের চাহিদাভেদে এমন আরও পণ্য আনার চেষ্টা জারি রাখবো।”
উবার রেন্টালস-এর ব্যবহার যেকোনো উবার ট্রিপ বুকিং করার মতোই সহজ। ‘উবার রেন্টালস’ এর অপশন দেখা না গেলে, যাত্রীদের শুধুমাত্র তাদের উবার অ্যাপটি আপডেট করতে হবে।
● আপনার ট্রিপের জন্য ‘উবার রেন্টালস’ সিলেক্ট করুন
● ঘন্টাপ্রতি প্যাকেজ সিলেক্ট করুন- ২ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত পছন্দ করা যাবে
● ‘কনফার্ম উবার রেন্টালস’-এ ট্যাপ করে রাইড রিকোয়েস্ট করুন
● আপনার প্ল্যানানুযায়ী রাইড চলাকালীন ডেস্টিনেশন যুক্ত/রিমুভ করুন
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন