editor
প্রকাশিত: 7:08 PM, March 16, 2023
ডিএসএস ডেস্ক :: যুক্তরাজ্যের সবচেয়ে পুরোনো কোম্পানি এবং মুদ্রা নির্মাতা প্রতিষ্ঠান রয়েল মিন্ট ব্রিটেনের মুসলিম সম্প্রদায়ের জন্য কাবার নকশাখচিত স্বর্ণের বার এনেছে। আরব নিউজ।
এই স্বর্ণের বারের ওজন ২০ গ্রাম। রমজানকে সামনে রেখে মুসলিম কাউন্সিল অব ওয়েলসের সঙ্গে পরামর্শ করে প্রতিষ্ঠানটি এই বার তৈরি করেছে।
মুসলিম কাউন্সিল অব ওয়েলসের আবদুল আজিম আহমেদ বলেন, কাবা চিত্রিত স্বর্ণের বার তৈরির মাধ্যমে রয়েল মিন্টের সঙ্গে দারুণ একটি কাজ হয়েছে।
তিনি বলেন, এই নকশাটি মুসলিম সম্প্রদায়ের মধ্যে জন্যপ্রিয় হয়ে উঠবে এবং রয়েল মিন্টের কারুকার্যের উদাহরণ সৃষ্টি করবে। আমি আশা করি বিশ্বজুড়ে এটি জনপ্রিয় হয়ে উঠবে।
বিশেষ এই স্বর্ণের বারের উদ্বোধন উপলক্ষে গেল ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যে তিনটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুসলিম দাতব্য সংস্থা ইসলামিক রিলিফ এই তিনটি অনুষ্ঠানের আয়োজন করে।
ম্যানচেস্টার, লন্ডন ও গ্লাসগোতে সোনার বার উদ্বোধনের তিনটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান তিনটি আয়োজনের লক্ষ্য ছিল তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা।
প্রতিটি অনুষ্ঠানে রয়েল মিন্ট একটি করে সোনার বার দেয় নিলামের জন্য। এর মাধ্যমে ১০ হাজার ডলারের বেশি অর্থ সংগৃহীত হয়।
ইসলামিক রিলিফের পরিচালক তুফাইল হুসাইন বলেন, ঐতিহাসিক রয়েল মিন্টের অংশীদার হয়ে আমরা গর্বিত। রয়েল মিন্টের দেওয়া কাবা খচিত স্বর্ণের বারের মাধ্যমে তুরস্ক ও সিরিয়ার দুর্গতদের জন্য তাৎপর্যপূর্ণ তহবিল সংগ্রহ করার ক্ষেত্রে আমাদের সহায়তা করবে।
রয়েল মিন্টের প্রেসাস মেটালসের পরিচালক অ্যান্ড্রু ডিকে বলেন, প্রথমবারের মতো এত খুশি লাগছে। কাবার এই গঠন ২০ গ্রাম স্বর্ণের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন