editor
প্রকাশিত: 8:43 PM, March 16, 2023
হিজড়া বা তৃতীয় লিঙ্গ হিসাবে যারা নিজেদের আত্মপ্রকাশ করে তাদের পৈত্রিক সম্পত্তিতে অধিকার সুনিশ্চিত করণ ও সামাজিক এবং চিকিৎসা ইত্যাদি সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা ও সমর্থনের জন্য তৃতীয় লিঙ্গ বা হিজড়া ওয়েলফেয়ার বোর্ড গঠনের লক্ষ্যে সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগ আদেশ দিয়েছেন।
সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মো. আব্দুল জব্বার জলিল বাদী (রিট পিটিশনার) হয়ে মহামান্য সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন নং ৩৩৬৮/২০২৩ দায়ের করেন। মহামান্য হাইকোর্ট বিভাগের দ্বৈত বেঞ্চ উক্ত রিট পিটিশনটি ১৬ মার্চ ২০২৩ ইং তারিখে-এ শুনানীঅন্তে মাননীয় বিচারপতি কে.এম. কামরুল কাদের এবং মাননীয় বিচারপতি মোহাম্মদ আলী সন্তুষ্ট হয়ে কেন বিবাদীগণ (রিট রেসপনডেন্টস)-কে তৃতীয় লিঙ্গ বা হিজড়াদের পৈতৃক সম্পত্তির অধিকার ও সামাজিক এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সুরক্ষা সহ অন্যান্য বিষয়ে সমর্থন দেয়ার জন্য হিজড়া ওয়েলফেয়ার বোর্ড গঠন করা হবে না মর্মে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে সচিব, আইন মন্ত্রণালয় সচিব, সমাজ সেবা মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয় মহা-পরিচালক, সমাজ সেবা অধিদপ্তর, মহাপরিদর্শক পুলিশ-কে কারণ দর্শানোর জন্য রুল নিশি জারী করেছেন। বাদীর (রিট পিটিশনার) পক্ষে মামলাটি শুনানী করেন সুপ্রীমকোর্টের আইনজীবী ব্যারিষ্টার মুহাম্মদ আব্দুল হালিম কাফি।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন