editor
প্রকাশিত: 4:36 PM, March 20, 2023
শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৭ মার্চ) রাতে পরিষদের উপশহরস্থ কার্যালয়ে এই সাধারণ সভার আয়োজন করা হয়।
শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের সভাপতি মো. সফিকুল হক এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল বারীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পরিষদের প্রধান সদস্য ড. মো. হাসমত উল্লাহ।
বার্ষিক প্রতিবেদন পেশ করেন পরিষদের সাধারণ সম্পাদক কাজী মুজিবুর রহমান। বার্ষিক আর্থিক রিপোর্ট পেশ করেন তরুণ সামাজিক ব্যক্তিত্ব ও পরিষদের কোষাধ্যক্ষ কাজী মো. আব্দুল জলিল খান।
বার্ষিক প্রতিবেদন ও বার্ষিক আর্থিক রিপোর্ট এর উপর আলোচনা করেন বিশিষ্ট চিকিৎসক ও পরিষদের উপদেষ্টা ডা. আব্দুল ওয়াহিদ, জেলা বারের সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান, পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ গিয়াস উদ্দিন, প্রবীণ মুরব্বী হাজী দবির আহমদ, এডভোকেট আব্দুল ওয়াদুদ, মো. কবির উদ্দিন, মো. জহির তালুকদার, এনাম উদ্দিন, আব্দুল মজিদ রওশন, মো. তজম্মুল ইসলাম, হেলাল আহমদ, জুনেদ আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পরিষদের সাবেক সভাপতি ও চেম্বারের বর্তমান পরিচালক এহতেশামুল হক চৌধুরী, পরিষদের সিনিয়র সহ-সভাপতি এ.কে এম বদরুল আমিন হারুন, সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী ও পরিষদের নির্বাচন কমিশনার এড. আব্দুল রকিব, নির্বাচন কমিশনার মিসবাহ উদ্দিন চৌধুরী, পরিষদের সিনিয়র সদস্য চৌধুরী হেলাল আহমদ, বাহার উদ্দিনম, এমাদুর রহমান, সংগঠনিক সম্পাদক মো: দিদার হোসেন রুবেল, প্রচার সম্পাদক জয়নুল হক, দপ্তর সম্পাদক মো: রুহেল আলম সিদ্দিকী, মহিলা সম্পাদিকা সাজেদা পারভীন রাজা, সহ যুব ক্রীড়া সম্পাদক দেলোয়ার হোসনে জাহাঙ্গীর জীবন, স্থায়ী সদস্য এড. মো: আব্দুল মোমিন শিপু, ডা: আমিনুল ইসলাম, সিরাজুল ইসলাম, মো: ইব্রাহিম খান সাদেক, মো: ফরিদ আহমদ, মো: কামাল আহমদ, সোহরাব আলী, শিক্ষক মোস্তাক আহমদ চৌধুরী, নাজমুল হক চৌধুরী, জাকারিয়া আল হাসান, মো. বদরুল আমিন, শামসুল ইসলাম প্রমূখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন