editor
প্রকাশিত: 10:12 PM, March 20, 2023
রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে ও চার্চ এবং অসওয়াল্ডটুইসল রোটারি ইউকে এর আর্থিক সহযোগিতায় বন্যা পুনর্বাসন প্রকল্প (২) এর আওতায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভিমখালী গ্রামের বিধবা অসহায় সাদিয়া বেগমকে নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। সোমবার (২০ মার্চ) বিকেলে ক্লাব নেতৃবৃন্দ বিধবা ওই মহিলার হাতে নতুন ঘরের চাবি তুলে দেন।
ঘর হস্তান্তর অনুষ্ঠানে বক্তারা বলেন, রোটারিয়ানরা সমাজ উন্নয়নসহ মানবকল্যাণ ও মানবতার সেবায় নিয়োজিত। রোটারিয়ানরা তাদের এই মহৎ কর্মের মাধ্যমে সৃষ্টিকর্তার প্রতি যেমন ভালোবাসা প্রদর্শন করে যাচ্ছেন, একইভাবে নিজের জন্য স্রষ্টার সান্নিধ্য লাভের পথ সুগম করছেন। এরই ধারাবাহিকতায় বন্যা পরবর্তী পুনবার্সনের লক্ষে আজকে এক বিধবা অসহায় নারীকে নতুন ঘর তৈরি করে দেওয়া হয়েছে। এ ধারাবাহিকতায় সব সময় অব্যাহত থাকবে।
ক্লাব সভাপতি রোটাঃ পিপি বিকাশ কান্তি দাস পিএইচএফ এর সভাপতিত্বে ও রোটাঃ এড. মোঃ সাইদুর রহমান জায়গিরদার আরএফএসএম এর পরিচালনায় ঘর হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ৫নং ভীমখালী ইউনিয়নের চেয়ারম্যান আক্তারুজ্জামান তালুকদার, রোটারি ক্লাব ইউকের চার্চ ও অসওয়াল্ডটুইসল এর রোটাঃ মোঃ হারুন মিয়া, জগন্নাথপুর উপজেলার চেয়ারম্যান আবুল হোসেন লালন, এসাইন এসিস্ট্যান্ট গভর্নর রোটাঃ পিপি আব্দুল মুকিত আরএফএসএম, রোটাঃ ইমদাদ হোসেন আরএফএসএম, রোটাঃ হুসেন আহমেদ আরএফএসএম, ০৫নং ভীমখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য নেছার আহমদ, আলমগীর, শাহানা আল আজাদ প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন