editor
প্রকাশিত: 1:44 PM, December 20, 2022
ডেইলি সিলেটের সময় ডেস্ক :: বিশ্বকাপ ফুটবলের ফাইনালে জিতে আনন্দ–উল্লাসের সময় বুকে ব্যথা উঠে সিলেটে এক তরুণের মৃত্যু ঘটেছে। মঙ্গলবার ভোর চারটার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত তরুণ জয়ব্রত ভট্টাচার্য (২৫) এর গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার রাধানগর রামপুর গ্রামে। তিনি সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশল বিষয়ে পড়াশোনা শেষ করে নগরের একটি বেসরকারি ফার্মে কাজ করতেন।
জয়ব্রতের বোন নির্জরনী ভট্টাচার্যের বরাত দিয়ে সিলেট জেলা বারের জ্যেষ্ঠ আইনজীবী মুজিবুর রহমান বলেন, জয়ব্রত গতরাতে (রোববার) সিলেটের শিবগঞ্জ এলাকায় একটি মেসে বন্ধুদের সঙ্গে খেলা দেখেন। আর্জেন্টিনার জয়ের পর তিনি বাসা থেকে বেরিয়ে সবার সঙ্গে স্লোগান দেন, আনন্দ-উল্লাস করেন। এ সময় তিনি বুকে ব্যথা অনুভব করেন। ব্যথা তীব্র হলে রাত তিনটার দিকে বন্ধুরা তাঁকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ভোর চারটার দিকে তিনি মারা যান।
সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া জানান, জয়ব্রত ভট্টাচার্য হার্ট অ্যাটাকে মারা যেতে পারেন। তাঁর মৃত্যুর কারণ সুষ্পষ্ট ভাবে বলা যাচ্ছে না।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ভোরে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই তরুণের মৃত্যুর বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ সকাল ১০টার দিকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।
ডেইলি সিলেটের সময়/ ২০ ডিসেম্বর ২০২২/ এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন