editor

প্রকাশিত: 2:10 PM, December 20, 2022

প্রশস্ত সুনামগঞ্জ-সিলেট সড়কের উদ্বোধন কাল

প্রশস্ত সুনামগঞ্জ-সিলেট সড়কের উদ্বোধন কাল

ডেইলি সিলেটের সময় ডেস্ক :: দেশের একশ’ নতুন যোগাযোগ সড়কের সঙ্গে কাল বুধবার সুনামগঞ্জ-সিলেট সড়ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের এসব সড়ক উদ্বোধন করবেন। সড়কগুলো গত তিন বছরে মেরামত বা নির্মাণ হয়েছে। একশ সড়কের বর্ণাঢ্য এই উদ্বোধনী অনুষ্ঠানে টাঙ্গাইল, খুলনা ও বরিশালের সঙ্গে যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে, গেল বন্যায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কের ভেঙে যাওয়া অংশ ও সড়কের শান্তিগঞ্জের সদরপুর সেতুর ধসে যাওয়া অ্যাপ্রোচে এখনো স্থায়ী কাজ হয়নি। এর মধ্যেই উদ্বোধন নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে। অবশ্য সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বশীলরা বলেছেন, এই অংশে কাজের দরপত্র হয়েছে। আগামী মাসেই কাজ শুরু হবে। সুনামগঞ্জ-সিলেট সড়কের ৪৬ কিলোমিটার অংশ ১৮ ফুট থেকে ২৪ ফুটে প্রশস্তকরণ, শান্তিগঞ্জ, পাগলা, ডাবর পয়েন্ট, জাউয়া বাজার ও গোবিন্দগঞ্জ বাজার অংশের আরসিসি ঢালাইয়ের কাজ সমাপ্ত হয় ২০২০ সালের ডিসেম্বর মাসে। ব্যয় হয় ৯২ কোটি টাকা। জুনের বন্যায় এই সড়কের আহসানমারা সেতুর দুই পাশসহ সড়কের বেশ কিছু অংশ ঢেউয়ে ভেঙে যায়। সদরপুর সড়কের অ্যাপ্রোচ ভেঙে বিপদজনক হয়ে পড়ে। সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে জরুরী মেরামত করে সড়কটি চালু রাখা হয়েছে। ২১ ডিসেম্বর এই সড়ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য সড়কের সুনামগঞ্জ থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত নতুনভাবে রঙ দিয়ে সাজ সজ্জার কাজ করা হচ্ছে।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রমাণিক বলেন, সুনামগঞ্জ-সিলেট সড়কের বন্যায় ভাঙা অংশ মেরামত ও সদরপুর সেতুর কাজের জন্য ২৩ কোটি টাকার দরপত্র হয়েছে। আগামী মাসেই এই অংশে কাজ শুরু হবে। এছাড়া সড়কের গোবিন্দগঞ্জ পর্যন্ত ৪৬ কিলোমিটার অংশে দুই বছর আগে কাজ শেষ হয়েছে। প্রায় ৯২ কোটি টাকা ব্যয়ে এই কাজ করার পর সড়কের প্রশস্তকরণ কাজের উদ্বোধন হয়নি। প্রধানমন্ত্রী দেশের একশ সড়কের সঙ্গে ২১ ডিসেম্বর বুধবার এই সড়কেরও উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বসবেন জেলার বিশিষ্টজনেরা।

ডেইলি সিলেটের সময়/ ২০ ডিসেম্বর ২০২২/ এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন