editor
প্রকাশিত: 4:53 PM, December 20, 2022

ইনসানিয়া আই.সি.ইউ এ্যাম্বুলেন্স সিলেট শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন খান।
সিলেট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, স্বাস্থ্যখাতে বর্তমান সরকার যথেষ্ট বরাদ্দ দিয়ে যাচ্ছে। শেখ হাসিনা সরকার দেশের জনগণকে সুস্থ রাখতে যা যা করা দরকার সব করছেন।
তিনি বলেন, সরকারের পাশাপাশি সিলেট অঞ্চলে ধনাঢ্য ও প্রবাসীরা বিভিন্নভাবে স্বাস্থ্য সেবায় নিয়োজিত হচ্ছে। এই লক্ষ্যেই ‘ইনসানিয়া আইসিইউ অ্যাম্বুলেন্স গ্রুপ’র আত্মপ্রকাশ। যারা এ মহৎ কাজটি করেছেন তারা প্রশংসার দাবিদার। আমাদেরও প্রত্যাশ্যা-‘ইনসানিয়া আইসিইউ অ্যাম্বুলেন্স গ্রুপ’ যেন তুলনামূলক কম টাকায় সেবা দিয়ে যেতে পারে।
গতকাল সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় সিলেট নির্ভানা ইন হোটেলে ইনসানিয়া আই.সি.ইউ এ্যাম্বুলেন্স সিলেট শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
‘ইনসানিয়া আইসিইউ অ্যাম্বুলেন্স গ্রুপ’র এমডি আব্দুন নুর মোহনের সভাপতিত্বে ও ক্যাপিটাল ডায়াগনস্টিক কনসালটেশন সেন্টারের এমডি আশরাফ আহমদ এবং শুভ্র রায়ের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্কভিউ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের অ্যানেস্থিসিয়লজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সব্যসাচী রায়, পার্কভিউ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ সাকির আহমদ (শাহিন), পার্কভিউ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের অ্যানেস্থিসিয়লজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. জাহিদ হোসাইন, শাহজালাল মানসিক স্বাস্থ্য ও গবেষণা কেন্দ্রের কনসালটেন্ট ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর, যুক্তরাজ্যস্থ নর্থাম্পটন বাংলাদেশী এসোসিয়েশনের ট্রাস্টি এম. এ রউফ, ডা. নিজাম উদ্দিন, সিলেট জজ কোর্টের আইনজীবী আলিম উদ্দিন ফরহাদ, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল কাইয়ুম, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম বিশিষ্ট সমাজ সেবক আবুল হোসেন ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাইদুর রহমান মনি।

ইনসানিয়া আই.সি.ইউ এ্যাম্বুলেন্স সিলেট শাখার উদ্বোধনী অনুষ্ঠান শেষে মোনাজাতা করছেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন খান সহ অতিথিবৃন্দ।
‘ইনসানিয়া আইসিইউ অ্যাম্বুলেন্স গ্রুপ’ কর্তৃপক্ষ জানান- সিলেট থেকে ঢাকা বা অন্যান্য স্থানে মুমূর্ষু রোগীদের নিয়ে যেতে আইসিইউ অ্যাম্বুলেন্সের সংকট পড়ে। এছাড়াও অধিক ভাড়া দাবি করে বসে বিভিন্ন আইসিইউ অ্যাম্বুলেন্স প্রতিষ্ঠান। এসব বিষয় বিবেচনা করে মানবতার সেবার লক্ষ্যে তুলনামূলক কম মূল্যে আইসিইউ অ্যাম্বুলেন্স সেবা শুরু করেছে ‘ইনসানিয়া আইসিইউ অ্যাম্বুলেন্স’ গ্রুপ। আশা করি- সিলেটে খুব দ্রুত ‘ইনসানিয়া আইসিইউ অ্যাম্বুলেন্স’ মানুষের কাছে সমাদৃত হবে। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন