editor
প্রকাশিত: 1:15 PM, March 27, 2023
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে রবিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জিন্দাবাজারস্থ একটি আবাসিক হোটেলে জেলা ন্যাপের সভাপতি এম. এ মতিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুর রহমান ও মহানগর ন্যাপের সভাপতি খুরশেদুল আলমের যৌথ পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা মহান শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। সভায় বক্তারা দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর ও সর্বস্তরে মানুষের জীবন মানের উন্নয়কল্পে বর্তমান সরকারকে বিশেষ পদক্ষেপ নেওয়ার জন্য জোর দাবী জানান।
বক্তব্যে অন্যান্য বক্তারা আরো বলেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের প্রাণ পুরুষ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রফেসর মোজাফ্ফর আহমদ উভয়ের গৌরবজ্জ্বল প্রজ্ঞা ও কৃতিত্বের এবং তাদের অপূরণীয় ত্যাগ-তিতিক্ষার কথা স্মরণ করে গভীর ভাবে তাদের স্মৃতি চারণ করা হয় এবং তাদের পথ ধরে বাংলাদেশকে স্বগৌরবে এক সোনার বাংলা বিনির্মাণে সবাইকে তথা দেশের আপামর জনসাধারণকে সচেষ্ট থাকার প্রয়াস চালানোর অঙ্গীকার ব্যক্ত করা হয়। সভা শেষে র্যালি সহকারে জেলা ও মহানগর ন্যাপ নেতৃবৃন্দ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা ন্যাপের আসাব উদ্দিন, কয়ছর আহমেদ, সঞ্জিব চন্দ্র চক্রবর্ত্তী, অনিক রঞ্জন চন্দ, ইমন নাথ, রতন কাপালী, রাজন দে, অনিমেষ সরকার, নিত্য রঞ্জন দাস, সমিরন পুরকায়স্থ, ইমন মিয়া, সুরমান আলী, মহানগর ন্যাপের সভাপতি মো. খুরশেদুল আলম, মো. নুরুজ্জামান চৌধুরী, ফজলে রাব্বি, বাবু কৃষ্ণ চন্দ্র দাস, মিনা শারমিন লাভলী, সাবিনা ইয়াছমিন রিনা, তানিয়া ফেরদৌসী রুমা, কাওছার আহমদ টিপু, সীমা সারমিন মুন্নি, ফারুক আহমদ, মো. জামাল আহমেদ, রোকেয়া বেগম, ডা. কামাল আহমেদ, আফছানা মাহমুদা ডেইজী, অনিমেষ সরকার, লুৎফুর রহমান, খলিলুর রহমান চাষী, নুরুল হুদা ভূঁইয়া, জেলা ন্যাপের আলাউদ্দিন, দবির মিয়া, পরিমল দাস, শাহাব উদ্দিন, ছইফুলী বেগম, আব্দুল লতিফ, নাজমা বেগম প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন