editor
প্রকাশিত: 1:57 PM, March 28, 2023
সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আয়োজিত বিশ্ব নাট্য দিবস উপলক্ষে আলোচনা ও পাঠাভিনয় গতকাল ২৭মার্চ সোমবার সন্ধ্যা সাতটায় সারদা হল নাট্য পরিষদের মহড়া কক্ষে অনুষ্ঠিত হয়।
আলোচনা পর্বে সভাপতিত্ব করেন নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন। পরিষদের পরিচালক অর্ধেন্দু কুমার দাশ এর সঞ্চালনায় সন্মানিত অতিথি ছিলেন,বীর মুক্তিযোদ্ধা নাট্যজন ভবতোষ রায় বর্মন রানা। স্বাগত বক্তব্য রাখেন নাট্য পরিষদের বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি উজ্জল দাস,বিশ্ব নাট্য দিবসের বাণী পাঠ করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন নাট্য সংগঠক নিরঞ্জন দে যাদু, নবনির্বাচিত সভাপতি রজত কান্তি গুপ্ত।এসময়ে উপস্থিত ছিলেন নাট্যজন অম্বরীষ দত্ত,নাট্য পরিষদের পরিচালক অনুপ কুমার দেব।
পাঠাভিনয়ে বিশেষ আমন্ত্রিত হয়ে নাটক পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন রানা,সংগঠন সমুহের মধ্যে অংশ নেন, কথাকলি সিলেট, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সিলেট, দর্পণ থিয়েটার, নাট্যমঞ্চ সিলেট, থিয়েটার সিলেট, থিয়েটার বাংলা, নবশিখা নাট্যদল,নাট্যায়ন সিলেট। তারা বিভিন্ন নাটকের নির্বাচিত অংশ পাঠ করেন।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন,নাটকের আবেদন বিশ্বজনীন, বিশ্বের নানান দেশে,নানান ভাষার নাটক মানুষ ও সমাজকে আলোকিত পথ দেখিয়ছে।বাংলা নাটক দেশের সকল সংকটে সংগ্রামে ভুমিকা রেখেছে।তারা বলেন,নাট্য আন্দোলন আজ বিশ্বব্যাপী সমাদৃত, নাটকের মাধ্যমে সমাজের অসংগতি,সংকট তুলে ধরে বিবেককে জাগ্রত করে।
অনুষ্ঠানে নবনির্বাচিত সহসভাপতি সুপ্রিয় দেব শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছ আহমদ তন্ময়, অর্থ সম্পাদক অচিন্ত কুমার দে, প্রচার ও দপ্তর সম্পাদক দিবাকর সরকার শেখর, নির্বাহী সদস্য তন্ময় নাথ তনু সহ বিভিন্ন দলের নাটকর্মীরা উপস্থিত ছিলেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন