editor
প্রকাশিত: 11:39 AM, April 1, 2023
সিলেটে ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইনে কর্মরত সাংবাদিকদের সম্মানে সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
শুক্রবার নগরীর জল্লারপাড়ে একটি অভিজাত রেস্টুরেন্টে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের পূর্বে মিফতাহ্ সিদ্দিকী বলেন, সাংবাদিকগন সমাজের দর্পন হিসেবে কাজ করেন। মুক্ত চিন্তা ও সমাজের অগ্রসরে আপনাদের ভূমিকা অনস্বীকার্য। রাজনীতিবিদরাও সমাজ এবং রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে নিরবধি কাজ করে যান। সাংবাদিক ও রাজনীতিবিদদের ইতিবাচক সম্মিলিত প্রয়াস একটি জাতিকে সভ্যতার শিখরে নিয়ে যেতে পারে।
আপনাদের সাথে ইফতার করতে পেরে আমি আনন্দিত। আমার রাজনৈতিক চলার পথে আপনাদের সহযোগিতা সেই শুরু থেকেই পেয়ে এসেছি। আপনাদের কাছে তাই আমি কৃতজ্ঞ। আগামী দিনেও আপনাদের সহযোগিতা ও মূল্যবান পরামর্শ অব্যাহত থাকবে এটা আমার প্রত্যাশা।
উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাব, সিলেট জেলা প্রেসক্লাব, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা), বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (টিসিজেএ), সিলেট অনলাইন প্রেসক্লাব, সিলেট উইমেনস্ জার্নালিস্ট ক্লাবেরসহ সিলেটের কর্মরত সাংবাদিকবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন