editor
প্রকাশিত: 12:24 PM, April 1, 2023
ডিএসএস ডেস্ক :: ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে একটি মন্দিরে কুয়ার ছাদ ধসে নিহত হয়েছেন অন্তত ৩৫ জন। এই ঘটনায় ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেলেশ্বর মহাদেব মন্দিরে এই দুর্ঘটনা ঘটে। এনডিটিভি।
ইন্দোরের কালেক্টর ইলায়ারাজা টি এএনআইকে বলেন, মোট ৩৫ জন নিহত হয়েছেন, ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। একজন নিখোঁজ রয়েছেন। দুজনকে চিকিৎসা দেওয়ার পর বাড়িতে পাঠানো হয়েছে। নিখোঁজ ব্যক্তির অনুসন্ধানে অভিযান চলছে।
তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উদ্ধার অভিযান শুরু হয়। এখনও অভিযান চলছে। মন্দিরটির অবস্থান ইন্দোরের সবচেয়ে পুরোনো আবাসিক এলাকা স্নেহ নগরে। বেসরকারি একটি দাতব্য সংস্থা এই মন্দিরের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে।
বাসিন্দাদের অভিযোগ আমলে নিয়ে ইন্দোর মিউনিসিপ্যাল করপোরেশন কাজ করলে এই দুর্ঘটনা এড়ানো যেত বলে জানিয়েছে একটি সূত্র।
রাম নবমীতে এই মন্দিরের কুয়ার ছাদে আচার পালন করা হচ্ছিল। কংক্রিটের স্ল্যাবটি ৩০-৪০ জনের ওজন নেওয়ার মতো শক্তিশালী ছিল না। ফলে এখানে আসা পূণ্যার্থীরা ছাদ ভেঙে ৪০ ফুট গভীরে পড়ে যান।
জাতীয় দুর্যোগ সাড়াদান বাহিনী (এনডিআরএফ) ও রাজ্য দুর্যোগ সাড়াদান বাহিনী (এসডিআরএফ) এই উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন