editor
প্রকাশিত: 12:03 PM, April 2, 2023
মুহাম্মদ জুয়েল, ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: ২০২২ সালে সিলেটের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সেবায় নিয়োজিত রয়েছে জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকা (ইনক) যার ধারাবাহিকতায় সংগঠনটি পূর্বে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত রাখতে ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কে এম টিলার বাসিন্দা বন্যায় ক্ষতিগ্রস্ত আছাব উদ্দিনের পরিবারের হাতে এবার তুলে দেন একটি নতুন ঘরের চাবি। উল্লেখ্য গত বছরের বন্যায় আছাব উদ্দিনের ঘর পানিতে তলিয়ে যায়। আছাদ উদ্দিনের পরিবারের সদস্য সংখ্যা ৬ জন।
৩১ মার্চ শুক্রবার বিকেলে জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকার সহ-সভাপতি লোকমান হোসেন লুকু’র সভাপতিত্বে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফি হ্যান্ডসের জেনারেল সেক্রেটারি মাওলানা গুফরান আহমদ চৌধুরী।
জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকার বাংলাদেশের সমন্বয়কারী রেখন আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান তৈয়ফুর রহমান শাহীন, ইউপি সদস্য লিপন আহমেদ খান, কবিরুল ইসলাম তফাদার, সমাজসেবক রুহেল হাসান প্রমুখ।
এসময় আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি হস্তান্তর করেন অতিথিরা। ইনকের সহ সভাপতি তার বক্তব্যে বলেন – জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকা (ইনক) শুধু বন্যায় ক্ষতিগ্রস্ত নয়, দেশের যেকোনো দূর্যোগের সময় মানুষের সেবায় নিয়োজিত রয়েছে।
প্রধান অতিথি গুফরান আহমদ চৌধুরী বলেন, আমরা সবাই যেন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি। পাশাপাশি আমাদের দান – সাদকা যেন আল্লাহর জন্য হয়। সব সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আহবান জানান তিনি।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন