editor
প্রকাশিত: 12:09 PM, April 2, 2023
প্রবাসী ঐক্য সংগঠন খালোমুখ বাজার দক্ষিণ সুরমা সিলেটের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও অসুস্থ রোগীদের নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান ৩১ মার্চ শুক্রবার বিকেলে উত্তর সত্তিঘর গ্রামে অনুষ্ঠিত হয়।
প্রবাসী ঐক্য সংগঠনের সদস্য সৌদি আরব প্রবাসী লিলু মিয়ার সভাপতিত্বে ও সংগঠনের বাংলাদেশ পরিচালনা কমিটির সদস্য ফখরুল ইসলামের সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি কুতুব উদ্দিন, মনসুর আহমদ, আফাজ মিয়া, প্রবাসী ছমির উদ্দিন, যুব সমাজের নেতৃবৃন্দের মধ্যে রিপন মিয়া, ফজলে রাব্বি, হাসান মিয়া, আব্দুল হামিদ, সুলেমান আহমদ, ছালমান আহমদ, আব্দুল বাছিত প্রমুখ।
অনুষ্ঠানে প্রায় ৫০ পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, পিয়াজ, চানা, লবণ, তৈল ইত্যাদি খাদ্য সামগ্রী এবং অসুস্থ রোগীদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।
প্রবাসী ঐক্য সংগঠন খালোমুখ বাজার দক্ষিণ সুরমা সিলেটের সভাপতি গ্রীস প্রবাসী নজরুল ইসলাম সুন্দর সুষ্ঠ ভাবে খাদ্য সামগ্রী বিতরণ করায় আয়োজক ও প্রবাসী সংগঠনের সকল নেতৃবৃন্দদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আর্থ মানবতার কল্যাণে প্রতিষ্ঠালগ্ন থেকে এই সংগঠন দরিদ্র বঞ্চিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন ও মুখে হাসি ফুটাতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আগামীতেও মানব সেবামূলক কার্যক্রমের মাধ্যমে প্রবাসী ঐক্য সংগঠন হতদরিদ্র মানুষের পাশে সহায়তা নিয়ে থাকবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যারা নিঃস্বার্থে দেশ, জাতি ও দরিদ্র বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে প্রতিনিয়ত কাজ করেন তারাই প্রকৃত দেশ প্রেমিক। প্রবাসীরা দেশের বাহিরে থেকেও সর্বদা বাংলাদেশের উন্নয়ন, অর্থনীতি ও গরিব মানুষদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় প্রবাসী ঐক্য সংগঠন হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা মহতি ও প্রশংসনীয় উদ্যোগ। বক্তারা এই সংগঠনের মত অন্যান্য সংগঠনকে দেশের কল্যাণে কাজ করার আহবান জানান।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন