editor
প্রকাশিত: 12:14 PM, April 2, 2023
সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আওতাধীন চৌকিদেখী শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল গত ৩১ মার্চ শুক্রবার জিন্দাবাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
চৌকিদেখী শাখার সভাপতি শহীদ বকস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সারওয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন রাখেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সহ সভাপতি আব্দুল জলিল, কোষাধ্যক্ষ আক্তার হোসেন, সংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, প্রচার সম্পাদক আব্দুস সোবহান। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ২৩নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক আব্দুল মালিক, ৭নং ওয়ার্ড শাখার সহ সভাপতি মিজানুর রহমান মোল্লা, শ্রমিক নেতা আক্কাস আলী, আব্দুল গনি, আনোয়ার হোসেন, নূরুল হক, আনোয়ার হোসেন স্বপন, বাহার উদ্দিন, মোবারক আলী, মোজাক্কির হোসেন, খাঁজা মিয়া, আব্দুজ জব্বার প্রমুখ। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ জুবায়ের সিদ্দিকী অপু। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মিজানুর রহমান মোল্লা।
সভায় বক্তারা বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে রিক্সা শ্রমিকরা অনাহারে দিন কাটাচ্ছেন। সেই কষ্টের মধ্যে রমজান মাসে কারণ ছাড়াই পুলিশ রিক্সা রেকার করছে তা দুঃখজনক। ব্যাটারি চালিত রিক্সার রেকার ফি ছিল ৫ শত টাকা। বর্তমানে ৩ হাজার ২০০ শত টাকা আদায় করা হচ্ছে। যা সম্পূর্ণ অমানবিক। এতে শ্রমিকরা আর্থিক নির্যাতনের শিকার হচ্ছেন।
বক্তারা বলেন, নগরীতে যানবহান সংকট রয়েছে। বিশেষ করে রমজান মাসে ইফতারে আগে পয়েন্টে পয়েন্টে যাত্রীরা যানবহানের জন্য কষ্ট করছেন। তাদের কষ্ট লাগবে কম খরচে ব্যাটারি চালিত রিক্সা সেবা দিচ্ছে। যাত্রীদের সেবায় বাধাগ্রস্থ করতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সেদিকে সচেতন হয়ে রিক্সা মালিক শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন