editor

প্রকাশিত: 3:01 PM, April 2, 2023

ইংরেজি ভাষা নিষিদ্ধের উদ্যোগ নিল ইতালি

ইংরেজি ভাষা নিষিদ্ধের উদ্যোগ নিল ইতালি

ডিএসএস ডেস্ক :: বিদেশি ভাষা, বিশেষ করে ইংরেজির দৌরাত্ব কমাতে এবার কঠোর হতে যাচ্ছে ইউরোপের দেশ ইতালি। আনুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে ইংরেজি শব্দের ব্যবহার নিষিদ্ধের জন্য দেশটির সংসদে তোলা হয়েছে একটি কঠোর বিল।

রোববার (২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন।

মার্কিন সংবাদমাধ্যমটির দেওয়া তথ্য অনুযায়ী, ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির রাজনৈতিক দল ব্রাদার্স অব ইতালি সংসদে এ সংক্রান্ত একটি বিল উত্থাপন করেছে।

বিলটিতে বলা হয়েছে, কোনো ইতালিয়ান নাগরিক আনুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে যদি ইংরেজি বা বিদেশি কোনো ভাষা ব্যবহার করেন তাহলে তাকে ১ লাখ ইউরোরও বেশি জরিমানা করা হবে।

ইতালির সংসদের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিসে সরকারের পক্ষ হয়ে বিলটি উত্থাপন করেন ফাাবিও রাম্পেলি। এতে সমর্থন জানিয়েছেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

এই বিলটিতে সব বিদেশি ভাষার কথা বলা হয়েছে, তবে বিশেষভাবে টার্গেট করা হয়েছে ‘ইংরেজিপ্রীতি’-কে। বিলটির খসড়ায় বলা হয়েছে ইংরেজিপ্রীতি ইতালিয়ান ভাষাকে ‘খাটো করছে এবং দমিয়ে দিচ্ছে।’ এছাড়া বিলটিতে আরও বলা হয়েছে, যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নে না থাকার কারণে বিষয়টি আরও খারাপ হচ্ছে।

এদিকে বিলটি কার্যকর হওয়ার আগে সংসদে এটি নিয়ে বিতর্ক হবে। এছাড়া বিলটি কার্যকরে জনপ্রশাসনে এমন একটি অফিস থাকতে হবে যেটির ‘লিখিত, মৌখিক জ্ঞান এবং ইতালিয়ান ভাষাতে পাণ্ডিত্য’ থাকতে হবে।

সংসদে উত্থাপিত বিলটিতে আনুষ্ঠানিক কাগজপত্র ও দলিলেও ইংরেজি ভাষার ব্যবহার নিষিদ্ধের কথা বলা হয়েছে। যারমধ্যে কোম্পানির নামের সংক্ষিপ্ত শব্দ এবং পদবীর ক্ষেত্রেও ইংরেজি শব্দ ব্যবহার না করার বিষয়টি রয়েছে।

অপরদিকে ইতালিতে যেসব বিদেশি সংস্থা রয়েছে তাদের অভ্যন্তরীন সকল কাগজপত্র এবং চাকরির চুক্তিনামার কপি অবশ্যই ইতালিয়ান ভাষায় থাকতে হবে বলে হয়েছে এতে।

বিলটির খসড়ায় আরও বলা হয়েছে, ‘এ বিষয়টি কোনো ফ্যাশন নয়, যদিও ফ্যাশন আসে যায়, কিন্তু ইংরেজিপ্রীতির আলাদা প্রভাব রয়েছে।’

এছাড়া এতে বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠান নন-ইতালিয়ানদের সঙ্গে কাজ করে তাদেরও ইতালিয়ান ভাষাকে প্রাধান্য দিতে হবে। সূত্র: সিএনএন

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন