editor
প্রকাশিত: 11:06 AM, April 4, 2023
সিলেট নগরীর ২১নং ওয়ার্ডের শিবগঞ্জ এলাকায় অসহায় ও দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করেছেন সিলেট সিটি কর্পোরেশনে সম্ভাব্য মেয়র প্রার্থী, আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী।
সোমবার (৩ এপ্রিল) ২১নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে এই ইফতার বিতরণ করেন।
এসময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে অসহায় ও দরিদ্রদের পাশে দারাবার জন্য নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। আজকে অত্র ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ মানুষের জন্য ইফতার বিতরণের মতো একটি মহতি কাজ করছে। তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
ইফতার বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের সাবেক নেতা মিঠু তালুকদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ময়নুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ২১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা এস কে সাজু, মামুন উদ্দিন, সিলেট জেলা ছাত্রলীগ নেতা সাইদুর রহমান, রাফি আহমেদ, রিফাত আরমান, নাঈম আহমেদ, মিশকাত সিদ্দিকী, ২১নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা লিমন, মাহিম, আলামিন, ফিরোজ, আবিদ, সালেম, সাকিব, তারেক, বাপ্পি, হৃদয়, রাফি, সুফিয়ান, আরমান, আদিল, আরাফাত, সিয়াম, বাবন প্রমুখ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন