editor
প্রকাশিত: 11:21 AM, April 5, 2023
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলো সব সময় সমাজের হত দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। ছাতক সমিতি বিগত স্মরণকালের ভয়াবহ বন্যায় অসহায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থেকে ত্রাণ সহায়তা প্রদান করেছে এবং তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। সিলেটে বসবাসরত ছাতকবাসী ছাতকের অসহায় মানুষের পাশে গিয়ে কাজ করে, যা প্রসংসার দাবিদার। তিনি সমাজের বিত্তবানদের সামাজিক সংগঠনের মাধ্যমে অসহায় গরীব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
তিনি মঙ্গলবার (৪ এপ্রিল) নগরীর পাঠানটুলাস্থ একটি অভিজাত কমিউনিটি সেন্টারে ছাতক সমিতি সিলেট আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ছাতক সমিতির সভাপতি ফজর আলীর সভাতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মাসুম আহমদ এবং ১ম যুগ্ম সম্পাদক ছদিকুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাতক উপজেলা চেয়ারম্যান ফজলুল রহমান, ‘মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জিপি এডভোকেট রাজ উদ্দিন, উপদেষ্টা আব্দুল হান্নান, আজমান আলী, সাবেক সভপতি অধ্যাপক খসরুজ্জামান, সাবেক সেক্রেটারী এডভোকেট আশিক আলী, সাবেক সেক্রেটারী আফজল হোসেন, রুহেল ফারুক মুহিতুলবারী, ছাতক উপজেলা ভাইস চেমারম্যান আবু শাহাদত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, সুরমা উত্তর এর চেয়ারম্যান বিলাল আহমদ, সাবেক চেয়ারম্যান মুরাদ হোসেন, সুনামগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক সাব্বির আহমদ, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম, সমিতির অন্যতম সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার রহমান তোতা মিয়া, আবলুছ মিয়া, অধ্যাপক খায়রুল হাসান, আলাউদ্দিন মুক্তা, শফিকুর রহমান, সমিতির সিনিয়র সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, ফয়জুল বারী, দবিরুল ইসলাম, এটিএম তারেক, আবুল কাসেম, নুরুল হক, পীর মোহাম্মদ আলী মিলন, আব্দুল লতিক রিপন, আবু সালেহ এহিয়া, মিজানুর রহমান, আবুল হাসনাত, শফিক মিয়া, মোজাহিদ আলী, মুজিবুর রহমান মালদার, এডভোকেট শাহাব উদ্দীন, ইকবাল হোসেন তালুকদার, ফখর উদ্দীন, এম রশিদ আহমদ, সাদির নাজির হোসেন, যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ, আনোয়ার হোসেন, সাজ্জাদুর রহমান, বারীন্দ্র দাস সজীব, সায়েম আহমদ, মাওলানা সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এসএম সেফুল, লিটন মিয়া, শাহ মো. শাকিল প্রমুখ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন