editor

প্রকাশিত: 11:46 AM, April 5, 2023

বিশ্বের রাজনৈতিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে যাচ্ছে

বিশ্বের রাজনৈতিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে যাচ্ছে

ডিএসএস ডেস্ক :: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, বিশ্বের রাজনৈতিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে যাচ্ছে। সুখকর বিষয় হচ্ছে, এই পরিবর্তনটি হচ্ছে দ্রুতগতিতে ও ইসলামি প্রজাতন্ত্র ইরানের পক্ষে এবং ইরানের শত্রুরা এই পরিবর্তনে দুর্বল হয়ে যাচ্ছে।

সরকারের তিন বিভাগের প্রধান, বেশ কয়েকজন সংসদ সদস্য এবং পদস্থ সরকারি কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে এ মন্তব্য করেন খামেনি। পবিত্র মাহে রমজানের ১৩তম দিনে এসব পদস্থ কর্মকর্তাকে ইফতারের আমন্ত্রণ জানিয়েছিলেন দেশটির সর্বোচ্চ নেতা।

মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, রাজনৈতিক বিভাজন ও মেরুকরণ মার্কিন রাজনৈতিক ব্যবস্থাকে ক্রমান্বয়ে দুর্বল করে ফেলছে। প্রত্যেক মার্কিন প্রেসিডেন্ট তার আগের প্রেসিডেন্টের তুলনায় আমেরিকাকে দুর্বলতর অবস্থায় রেখে যাচ্ছেন।

খামেনি বলেন, ওবামার নেতৃত্বাধীন আমেরিকা ছিল বুশের তুলনায় দুর্বল; এরপর ট্রাম্পের অধীনে আমেরিকা ছিল ওবামা জামানার তুলনায় দুর্বল; আর বর্তমান প্রেসিডেন্টের নেতৃত্বে আমরা যে আমেরিকাকে দেখতে পাচ্ছি তা ট্রাম্প আমলের চেয়ে দুর্বল।

তিনি আরও বলেন, কেন আমরা বলছি আমেরিকা দুর্বল হয়ে পড়েছে? কারণ, ২/৩ বছর আগে প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন সমাজ দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। এই বিভাজন এখনও শক্তিশালী মাত্রায় দেখা যাচ্ছে যা লক্ষণীয়ভাবে আমেরিকাকে দুর্বল করে ফেলেছে।

ইসরায়েল প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, এই অবৈধ রাষ্ট্রের মধ্যেও বিভাজন ভয়াবহ আকার ধারণ করেছে। গত চার বছরে সেখানকার চারজন প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে। আমি এর আগে বলেছিলাম ২৫ বছরের মধ্যে ইসরাইল ধ্বংস হয়ে যাবে কিন্তু এখন যে আলামত দেখা যাচ্ছে তাতে আরও আগে সেই শুভক্ষণটি এসে যেতে পারে। সূত্র: পার্সটুডে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন