editor
প্রকাশিত: 12:36 PM, April 5, 2023
বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের উন্নয়ন ঘটাতে হবে। বৃক্ষরোপণের ফলে জনগণ দেশকে সবুজায়ন করতে উদ্বুদ্ধ হয়। এছাড়া টেকসই উন্নয়ন তথা এসডিজি অর্জনে বিশেষ ভূমিকা রাখে। অর্থনৈতিক উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
দেশের জাতীয় বেসরকারি জনকল্যাণমূলক উন্নয়ন প্রতিষ্ঠান (এনজি) শক্তি ফাউন্ডেশন’র উদ্যোগে প্রতিষ্ঠানের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি পরবর্তী আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
ফাউন্ডেশনের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ এপ্রিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ৩ এপ্রিল ৫৫টি জেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
নগরীর মিরের ময়দানস্থ ব্লু বার্ড স্কুল এ্যান্ড কলেজের মাঠে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক ব্রজেন্দ্র চন্দ্র দাস।
এছাড়া এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শক্তি ফাউন্ডেশনের ডিরেক্টর শংকর কুমার সরকার, রিজিওনাল হেড মোঃ নূরুন্নবী, এরিয়া সুপারভাইজারসহ ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তাগণ।
উল্লেখ্য, ১৯৯২ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত শক্তি ফাউন্ডেশন সমগ্র বাংলাদেশে ৫০৪টি শাখা এবং ৮৭টি শক্তি মেডিকেল সেন্টারের মাধ্যমে স্বাস্থ্যসেবা ও সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন, আর্থ সামাজিক উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করছে। এছাড়া ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গ্রিন ইনিশিয়েটিভ প্রকল্পের মাধ্যমে এপ্রিল মাসে ৫৫টি জেলায় ৩১০০টি বৃক্ষরোপণের পরিকল্পনা হাতে নিয়েছে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন