editor

প্রকাশিত: 2:22 PM, April 5, 2023

সিলেটকে দেশের প্রথম স্মার্ট মহানগর করতে চান আনোয়ারুজ্জামান

সিলেটকে দেশের প্রথম স্মার্ট মহানগর করতে চান আনোয়ারুজ্জামান

ডিএসএস ডেস্ক :: সিলেট জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নৌকার সম্ভাব্য মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।

মঙ্গলবার (৪ এপ্রিল) রাত ১১টায় মহানগরের একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের সিলেট অফিসের নিজস্ব প্রতিবেদক শাহ দিদার আলম চৌধুরী নবেল এবং সিলেট প্রতিদিনের সম্পাদক সাজলু লস্করের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতাকালে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন- ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী করেন এবং জনগণের রায়ে আমি নির্বাচিত হই তবে প্রকৃত অর্থে একটি ক্লিন, গ্রিন ও স্মার্ট সিলেট মহানগর গড়তে প্রাণপণ চেষ্টা চালাবো। সবাইকে সঙ্গে নিয়ে সিলেট মহানগরের সমস্যাগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে সেগুলো সমাধানের চেষ্টা করবো ইনশা-আল্লাহ। বিশেষ করে আপনারা সাংবাদিকদের পরামর্শকে গুরুত্ব দিয়ে আক্ষরিক অর্থে একটি স্মার্ট সিলেট নগর গড়তে চেষ্টা করবো।’

সিলেটে যেসব উন্নয়ন দৃশ্যমান সেগুলো অপরিকল্পিত উল্লেখ করে আনোয়ারুজ্জামান চৌধুরী আরও বলেন, বর্তমান মেয়র বিএনপির হলেও সিলেটের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু’হাত খুলে বরাদ্দ দিয়েছেন। এ ক্ষেত্রে অসামান্য ভূমিকা ছিলো মরহুম সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের। বর্তমান মেয়র তাঁর কাছে যখন যা চেয়েছেন তাই পেয়েছেন। কিন্তু আজও পরিকল্পিত কোনো উন্নয়ন চোখে পড়েনি নগরবাসীর।

সিলেট মহানগরের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন- মেয়র বিজয়ী হলে মহানগরের সব সমস্যা চিহ্নিত করে মাস্টার প্ল্যানের মাধ্যমে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে সিলেটকে দেশের প্রথম পূর্ণাঙ্গ স্মার্ট মহানগর করবো ইনশা-আল্লাহ।

আগামীর সবটুকু সময় সিলেট মহানগরবাসীর সুখে-দুঃখে পাশে থাকবেন উল্লেখ করে আনোয়ারুজ্জামান চৌধুরী আরও বলেন- সিলেট-২ আসনে এমপি প্রার্থী হওয়ার ইচ্ছে একসময় থাকলেও জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সিলেট সিটির মানুষের সেবায় কাজ শুরু করেছি। যদি মেয়র প্রার্থী কিংবা নির্বাচিত নাও হই তবু সিলেটের মানুষের পাশেই থাকবো সব সময়।

বক্তৃতা শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আনোয়ারুজ্জামান চৌধুরী।

মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন এবং প্রশ্ন উপস্থাপন করেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সাবেক সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, সাবেক সভাপতি আল আজাদ, সহসভাপতি মনিরুজ্জামান মনির, সিনিয়র সদস্য মুকিত রহমানী ও ফখরুল ইসলাম, সদস্য সাদিকুর রহমান সাকি, সৈয়দ রাসেল, মো. রেজাউল হক ডালিম, রজত চক্রবর্তী, এ এইচ আরিফ, শাহজাহান সেলিম বুলবুল, শাকিল জামান ও আজহার উদ্দিন শিমুল।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন