editor
প্রকাশিত: 2:09 PM, April 6, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের লাগামহীন লুটপাট, দুর্নীতি ও দুঃশাসনের ফলে দেশের জনগণ অতিষ্ঠ হয়ে গেছে। দেশবাসীকে এই জুলুম নির্যাতন থেকে মুক্ত করতে হলে ক্ষমতাসীন সরকারকে বিতাড়িত করার কোন বিকল্প নেই। দেশের মানুষ বিএনপির নেতৃত্বে এই সরকারকে বিতাড়িত করতে এখন ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নেমেছে। আর এমন ক্রান্তিলগ্নে কিছু ব্যাক্তি আন্দোলন বাদ দিয়ে, রাজপথে কর্মীদের সাথে না থেকে সরকারের সাথে আতাত করে বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করছেন। তারা আন্দোলনমূখী না হয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তাদের এমন কর্মকাণ্ডে নেতাকর্মীরা বিভ্রান্ত হচ্ছে। এদের বিষয়ে সতর্ক থাকতে হবে।
বুধবার গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ইকবাল বাহার চৌধুরী, নজমুল হোসেন পুতুল, যুগ্ম সম্পাদক এডভোকেট আবু তাহের, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান মুহি, জেলা বিএনপি নেতা আহাদ চৌধুরী শামীম, নজরুল ইসলাম, জয়নাল আহমদ রানু, রুহেল আহমদ (সাবেক চেয়ারম্যান), এডভোকেট মামুন আহমদ রিপন, সালেহ আহমদ গেদা, হেলাল উদ্দিন চেয়ারম্যান।
প্রধান বক্তার বক্তব্যে যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার বলেন, দেশের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন আর পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। তাই জনগনকে সাথে নিয়ে এই সরকারের পতনের একদফা দাবীতে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাহেদ আহমদ সুয়াই, লায়েক আহমদ, নিজামুল কাদির লিপন, বাছিতুর রহমান বাছিত, শাহনূর আহমদ, কামাল আহমদ প্রমুখ।
এস এ
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন