editor
প্রকাশিত: 1:56 PM, December 21, 2022

সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনান
নলাইন ডেস্ক :: বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার রাতে গণভবন থেকে বের হয়ে ছাত্রলীগের দায়িত্ব পাওয়া নেতাদের নাম ঘোষণা করেন।
ছাত্রলীগের নতুন সভাপতি হয়েছেন সাদ্দাম হোসেন। আর সাধারণ সম্পাদক হয়েছেন শেখ ওয়ালী আসিফ ইনান। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন তানভীর হাসান সৈকত।
আর ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি হয়েছেন রিয়াজ মাহমুদ। সাধারণ সম্পাদক হয়েছেন সাগর আহমেদ। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পেয়েছেন রাজিউল ইসলাম বাপ্পী। সাধারণ সম্পাদক করা হয়েছে সজল কুণ্ডুকে।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পাওয়া সাদ্দাম হোসেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ডাকসুর এজিএস হিসেবেও দায়িত্ব পালন করেন। শেখ ইনান ছাত্রলীগের বিদায়ী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এর আগে তিনি বিজয় একাত্তর হল ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন ছাত্রলীগের বিদায়ী কমিটির নাট্য বিষয়ক উপ-সম্পাদক ছিলেন। তিনি ডাকসুরও সদস্য ছিলেন। আর সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ছাত্রলীগের বিদায়ী কমিটির সমাজসেবা বিষয়ক উপ-সম্পাদকের দায়িত্ব পালন করেন।
প্রসঙ্গত, ৬ ডিসেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয় ছাত্রলীগের ৩০তম সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কাউন্সিল। এসব কাউন্সিলের পর তাৎক্ষণিকভাবে কমিটি ঘোষণা হয়নি।
সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলন শেষে ওইদিন সন্ধ্যায় কাউন্সিল অধিবেশন বসে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে। সেখানে প্রার্থীদের নিয়ে বৈঠকে বসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে আবেদন করা প্রার্থীদের জীবনবৃত্তান্ত আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা দেয়া হয়েছে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রার্থীদের জিজ্ঞাসা করেন, নেতৃত্ব নির্বাচনে শেখ হাসিনার প্রতি সবার আস্থা আছে কি না। সবাই একযোগে হাত তুলে সম্মতি জানান।
ওবায়দুল কাদের এরপর বলেন, ‘নির্বাচন কমিশনের বাছাইকৃত আবেদন ফরম ও আগ্রহী প্রার্থীদের বায়োডাটা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেয়া হবে। শুধু কেন্দ্রীয় ছাত্রলীগ নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব পেতে ইচ্ছুকদের বায়োডাটাও তার হাতে তুলে দেয়া হবে। তিনি খোঁজখবর নিয়ে, যাচাই-বাছাই করে নেতৃত্ব চূড়ান্ত করবেন। পরে একযোগে সব কমিটি ঘোষণা করা হবে।’
২৪ ডিসেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্মেলনের আগেই এসব কমিটি ঘোষণার আশ্বাস দেন তিনি।
ডেইলি সিলেটের সময়/ ২১ ডিসেম্বর ২০২২/ এস এ
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের