editor
প্রকাশিত: 3:42 PM, December 21, 2022
অনলাইন ডেস্ক :: নবনির্মিত সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের উদ্বোধন আজ। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মহাসড়ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে মহাসড়কের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন লাগিয়েছে সিলেটের সড়ক ও জনপথ অধিদপ্তর। তবে রাতেই আধারে কে বা কারা ছবিগুলো ছিঁড়ে ফেলেছেন।
বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবি ছেঁড়া আইনত দণ্ডনীয় অপরাধ হলেও, তা অমান্য করে রাতের আঁধারে মহাসড়কের লাছুখাল নামক স্থানের দুটি সেতুতে থাকা সেই ফেস্টুনগুলো থেকে প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা।
এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেয়া দিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি চরম অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন তিনি।
মো. ইয়াকুব আলী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, মহাসড়কের উদ্বোধন উপলক্ষে টাঙ্গানো ফেস্টুন কাটা বা ছেড়ার মতো ঘটনা যারা ঘটিয়েছে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অশ্রদ্ধা করেছে, অসম্মান করেছে। দুর্বৃত্তদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে অবগত নয় বলে জানিয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং বলেন, এ ব্যাপারে খবর পেয়েছি। সওজকে পত্র দিয়ে জানাচ্ছি থানায় মামলা দেওয়া জন্য।
এদিকে সিলেটের সড়ক ও জনপদ (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমানের ফোনে একাধিকবার যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
ডেইলি সিলেটের সময়/ ২১ ডিসেম্বর ২০২২/ এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন