editor
প্রকাশিত: 12:35 PM, April 8, 2023
ডিএসএস ডেস্ক :: দুসপ্তাহেরও বেশি সময় আগে প্রথমবার পানির নিচে চলতে সক্ষম ড্রোনের সফল পরীক্ষা করেছিল উত্তর কোরিয়া। এবার পানির নিচে চলতে পারে এমন একটি পরমাণু শক্তি চালিত ড্রোন প্রস্তুত করেছে দেশটি।
নতুন এই ড্রোনটির নাম দেওয়া হয়েছে হেইল-২। ইতোমধ্যে সেটি পরীক্ষা করা হয়েছে এবং তাতে সাফল্য এসেছে বলে শনিবার এক প্রতিবেদনে উল্লেখ করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম কেসিএনএ।
কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে উত্তর কোরিয়ার জলসীমায় ড্রোনটি ছেড়ে দেওয়া হয়েছিল। ৭১ ঘণ্টারও বেশি সময় সেটি উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানোর পর শনিবার বিকেলের দিকে ড্রোনটি ধ্বংস করেছে সামরিক বাহিনী।
এর আগে গত ২৩ মার্চ প্রথম পানির নিচে চলতে সক্ষম ড্রোন হেইল-১ প্রস্তুত করেছিল উত্তর কোরিয়া। হেইল-১ পরমাণু শক্তিচালিত কোনো ড্রোন নয়, তবে এটি পরমাণু বোমা বহনে সক্ষম। উত্তর কোরিয়ার নিজস্ব প্রযুক্তিতে প্রস্তুত করা হয়েছিল ড্রোনটি।
কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, ‘নতুন হেইল-২ ড্রোনটি উত্তর কোরিয়র সামরিক শক্তিমত্তার অন্যতম প্রতীক।’ ২০১২ সালে প্রথম পরমাণু শক্তি চালিত ড্রোন প্রস্তুত করবে বলে ঘোষণা দিয়েছিল উত্তর কোরিয়া। তারপর প্রায় এক যুগ সময় লাগল তা বানাতে।
এর মধ্যে অবশ্য অসংখ্যবার পরীক্ষামূলকভাবে দূর-মাঝারি ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। গত দু’বছরেই অন্তত ৫০ বার পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন