editor
প্রকাশিত: 9:17 PM, April 9, 2023
সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, নারী উদ্যোক্তাদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ ইত্যাদি নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে বর্তমান সরকার। জননেত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন অনুসারে নারীর অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক ও রাজনৈতিক ক্ষমতায়নের নতুন ধারা সূচিত করেছেন।
তিনি নারী শিক্ষা নিশ্চিত করা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং সুরক্ষা ও অধিকার নিশ্চিত সব সময় নিরলস প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। যে কারণে তরুণ-তরুণীরা চাকরীর পেছনে না ঘুরে নিজেরাই স্বাবলম্বী হচ্ছেন এবং অন্যকেও সাবলম্বী করে গড়ে তুলতে সহযোগিতা করছেন। বিশেষ করে এ ধরনের ফ্যাস্টিভ্যালের মাধ্যমে নারীরা এগিয়ে যাচ্ছে। তিনি সিলেট ঈদ ফ্যাস্টিভ্যাল আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এ ধরণের আয়োজন সব সময় অব্যাহত রাখার আহ্বান জানান।
তিনি শনিবার (৮ এপ্রিল) রাতে নাফিস শামস তিয়াস ও নাজিয়া চৌধুরীর আয়োজনে নগরীর সুবিদবাজারস্থ খান প্যালেস কনভেশন হলে ৩ দিন ব্যাপী সিলেট ঈদ ফ্যাস্টিভ্যাল ও সেহরী নাইট এর সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
নাফিস শামস তিয়াস ও নাজিয়া চৌধুরীর যৌথ পরিচালনায় সমাপনী দিনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটর প্রধান সরকারী কোশুলী (জিপি) এডভোকেট মো: রাজ উদ্দিন, সিলেট মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নোবেল, দৈনিক একাত্তর এর কথার উপ সম্পাদক মঈন উদ্দিন প্রমুখ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন