editor
প্রকাশিত: 5:04 PM, December 21, 2022
অনলাইন ডেস্ক :: ভারতের ১৬টি কোম্পানির ওষুধ আমদানি নিষিদ্ধ করেছে নেপাল। মানসম্পন্ন ওষুধ উৎপাদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ড মেনে চলতে ব্যর্থ হওয়ায় কোম্পানিগুলোর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার।
আফ্রিকার দেশ গাম্বিয়ায় ভারতীয় কোম্পানির তৈরি কাশির সিরাপ খেয়ে শিশু মৃত্যুর অভিযোগে ডব্লিউএইচও-এর সতর্কতার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ১৬টি কোম্পানির মধ্যে দিব্যা ফার্মেসির নামও রয়েছে। দিব্যা ফার্মেসি যোগগুরু রামদেবের পতঞ্জলি পণ্য তৈরি করে।
নেপালের জারি করা নিষিদ্ধ ভারতীয় ফার্মাসিউটিক্যালস কোম্পানির তালিকায় রয়েছে রেডিয়েন্ট প্যারেন্টেরালস লিমিটেড, মার্কারি ল্যাবরেটরিজ লিমিটেড, অ্যালায়েন্স বায়োটেক, ক্যাপ্টাব বায়োটেক, অ্যাগ্লোমেড লিমিটেড, জি ল্যাবরেটরিজ লিমিটেড, ড্যাফোডিলস ফার্মাসিউটিক্যালস লিমিটেড, জিএলএস ফার্মা লিমিটেড, ইউনিজুলস লাইফ সায়েন্স লিমিটেড, কনসেপ্ট ফার্মাসিউটিক্যালস প্রাইভেট।
এছাড়া আনন্দ লাইফ সায়েন্সেস লিমিটেড, আইপিসিএ ল্যাবরেটরিজ লিমিটেড, ক্যাডিলা হেলথকেয়ার লিমিটেড, ডায়াল ফার্মাসিউটিক্যালস, অ্যাগ্লোমেড লিমিটেড এবং ম্যাকুর ল্যাবরেটরিজ লিমিটেডের মতো বড় কোম্পানিও নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে।
গত অক্টোবরে গাম্বিয়ায় কিডনি বিকল হয়ে ৬৬ শিশুর মৃত্যু হয়। প্রাথমিক তদন্তের পর মনে করা হয়, ভারতীয় কোম্পানি মেইডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি সিরাপই পাঁচ বছরের কম বয়সী ওই শিশুদের কিডনি বিকল হওয়ার কারণ।
ডেইলি সিলেটের সময়/ ২১ ডিসেম্বর ২০২২/ এস এ
8 সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য
2 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের
2 প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং
5 ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ
8 সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠে উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাসব্যাপী ‘সিলেট বাণিজ্য মেলা ২০২৬’ শুরু হওয়ার
6 সুনামগঞ্জের জামালগঞ্জ থানাধীন লালপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সজল কুমার কানুকে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ সামনে এসেছে।
1 আইন ও প্রশাসনের নির্দেশকে তোয়াক্কা না করে সিলেটের তারাপুর চা বাগানের শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিউ দেবোত্তর সম্পত্তি পুনঃদখলের
4 সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরকে ঘিরে চোরাচালান, অবৈধ বালু-পাথর উত্তোলন ও কথিত চাঁদাবাজির অভিযোগে যখন স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক