editor
প্রকাশিত: 11:21 AM, April 10, 2023
সিলেটস্থ বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির উদ্যোগে সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানকে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ৫ এপ্রিল বুধবার বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নাসির উদ্দিন খানকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সিলেটস্থ বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সভাপতি ডাঃ এম. ফয়েজ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুবায়ের আহমদ খানের পরিচালনায় সংবর্ধণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট এমাদুল্লাহ এম শাহিন, সিলেট শিক্ষা বোর্ডের সচিব কবির উদ্দিন, সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবীর খান, শাবির শিক্ষক প্রফেসর মোস্তাফুর রহমান, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্বাস উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথি এডভোকেট নাসির উদ্দিন খান এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সমিতির ট্রেজারার মো. সাদ উদ্দিন, সদস্য সাদেক আজাদ, রাজ্জাকুজ্জামান চৌধুরী ও কার্যনির্বাহী কমিটির সদস্য ইসমত ইবনে ইসহাক সানজিদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আপন মহিমায় উজ্জ্বল অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির কার্যনির্বাহী সদস্য। নিজের যোগ্যতায় রাজনৈতিক ও সামাজিক ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর এ সফলতায় সমিতির সকল সদস্য ও এলাকাবাসী গর্বিত। তিনি সততা ও আন্তরিকতার সাথে কাজ করে সিলেটের সীমানা ছাড়িয়ে জাতীয় পর্যায়ে আরও সম্মানিত হবেন এটাই সমিতির প্রত্যাশা।
সংবর্ধনার জবাবে এডভোকেট নাসির খান বলেন, এ অর্জন তাঁর একার নয়; সমিতির সকল সদস্যের। সবার সহযোগিতা নিয়ে পুরো জেলায় কাজ করে এলাকার সুনাম তুলে ধরতে চাই। তিনি আরও বলেন, বিয়ানীবাজারের লোকজন স্ব স্ব কর্মস্থলে প্রতিষ্ঠিত। তাঁরা দেশে-বিদেশে সুনামের সাথে নিজ নিজ দায়িত্ব পালন করে যাচ্ছেন।
অনুষ্ঠানে সমিতির দাতা সদস্য ও জীবন সদস্যের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। পরে সিলেটস্থ বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন