editor
প্রকাশিত: 3:38 PM, April 10, 2023
ডিএসএস ডেস্ক :: ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরপ্রদেশে এক নারীর খোঁজ করছে স্থানীয় পুলিশ। ওই নারী তার নিজের বিয়েতে উদযাপনের জন্য গুলি করেছিলেন।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি ভিডিওতে দেখা গেছে, ওই নারী বরের পাশে বসে চার রাউন্ড গুলি চালিয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে ওই নারী নিখোঁজ রয়েছেন। তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
উত্তর ভারতের অনেক রাজ্যে বন্দুক চালিয়ে বিয়ে উদযাপন করা হয়। অনেক সময় এই বন্দুকের গুলিতেই কেউ আহত এবং এমনকি মৃত্যুও ঘটে।
ভারতীয় আইন অনুসারে, যদি কেউ উদযাপনের জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করে অন্যদের বিপদে ফেলে, তার জেল বা জরিমানা বা উভয়ই হতে পারে।
২০১৬ সালে, উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের একটি আদালত ‘উদযাপনের গুলি চালানো’র প্রতিটি ঘটনা পুলিশকে তদন্ত করার নির্দেশ দেন।
টাইমস অব ইন্ডিয়া সংবাদপত্র বলছে, নববধূর ভিডিওটি এক আত্মীয় রেকর্ড করেছিলেন। সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন। পুলিশ সংবাদমাধ্যমকে বলেছে, গ্রেপ্তার এড়াতে ওই নববধূ পালিয়ে গেছেন।
গত সপ্তাহে পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের একটি ভাইরাল ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে, এক নববধূর মুখের কাছে ঝকঝকে একটি বন্দুকের নল। যখন কিনা তিনি এবং তার স্বামী বিয়ের ছবি তোলার জন্য পোজ দিচ্ছিলেন। সূত্র- বিবিসি
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন