editor
প্রকাশিত: 8:10 PM, April 10, 2023
বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার বিশেষ সভায় বক্তারা বলেছেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বঙ্গবন্ধু ফাউন্ডেশন অতিতের ন্যায় ভবিষ্যতেও কাজ করে যাবে। দেশের উন্নয়নে শেখ হাসিনা সরকারের অভূতপূর্ব সাফল্য জনগণের কাছে তুলে ধরতে হবে। এলক্ষ্যে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।
সোমবার (১০ এপ্রিল) বাদ আছর নগরীর পূর্ব মিরাবাজারস্থ হোটেল ইন্তানবুল রেস্টুরেন্টের হলরুমে পবিত্র মাহে রমজান উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার উদ্যোগে দুস্থ ও অসহায় রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ শেষে আয়োজিত বিশেষ সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
সভায় আগামী পবিত্র ঈদ উল ফিতরের পরে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে বর্তমান সরকারের উন্নয়ন অগ্রগতি সম্পর্কে জনগণের কাছে তুলে ধরার লক্ষ্যে ব্যাপক কর্মসূচী গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সভাপতি মো. সামসুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস খানের পরিচালনায় বিশেষ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহ-সভাপতি এ টি এম বদরুল ইসলাম, সহ-সভাপতি দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, সহ সভাপতি মো. মঈনুল ইসলাম, শহিদুর রহমান স্বপন, যুগ্ম সম্পাদক চিত্র শিল্পী ভানু লাল দাস, বিধু ভুষণ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হক লিমন, তফজ্জুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক মাহফুজা আক্তার মৌসুমী, সহ ছাত্র বিষয়ক সম্পাদক মোহন লাল দাস মৃদুল, যুব ও ক্রীড়া সম্পাদক সুহেল চৌধুরী, প্রচার সম্পাদক শাহ জামাল আহমদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদিকা মাধুরী গুন, সহ নারী ও শিশু বিষয়ক সম্পাদিকা শিরিন আক্তার, সহ সাহিত্য সম্পাদিক সাহেদা বেগম জোৎসনা, সিনিয়র সাংবাদিক ফয়েজ আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর নাজনিন আক্তার কনা, ফাউন্ডেশনের সদস্য মো. রুহেল চৌধুরী, তৈয়ফুর রহমান শাহীন, সাহাব উদ্দিন, কানাইঘাট সভাপতি শরিফ উদ্দিন, গোয়ানঘাট সভাপতি সরওয়ার হোসেন ছেদু, কানাইঘাট শাখার যুগ্ম সম্পাদক মিলন কান্তি দাস, গোয়ানঘাট ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ প্রমুখ।
এর আগে পূর্ব মীরাবাজারস্থ হোটেল ইন্তানবুলের সামনে দুস্থ ও অসহায় রোজাদারদের মধ্যে ইফতারী বিতরণ করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। সভায় বিগত ১৬ মার্চ অনুষ্ঠিত ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফাউন্ডেশনের ফেঞ্চুগঞ্জ শাখার সভাপতি তৈয়ফুর রহমান শাহীনকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। বিশেষ সভায় মোনাজাত পরিচালনা করেন মো. মঈনুল ইসলাম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তফজ্জুল ইসলাম।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন