editor
প্রকাশিত: 8:20 PM, April 10, 2023
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু, সহ দপ্তর সম্পাদক আনোয়ার হোসেনকে হত্যার উদ্দেশ্যে ছাত্রলীগের বর্বর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সোমবার (১০ এপ্রিল) রাতে বিক্ষোভ মিছিলটি নগরীর কুমারপাড়া পয়েন্ট থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শাহী ঈদগাহ পয়েন্টে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট বিভাগীয় সমন্বয়ক আকিরুল ইসলাম চৌধুরী জিসানের সভাপতিত্বে এবং বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মুজিবুর রহমান পবলু ও আক্তারুজ্জামান জাবেদের যৌথ পরিচালনায় মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সিলেট বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সাকিব খলিল সাফওয়ান, মেট্রোপলিটন ইউনিভার্সিটি ছাত্রদল নেতা আবু মারজান তৌফিক, মোহাম্মদ নাঈম, জুবায়ের আহমদ শান্ত, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদল নেতা হোসেইন আহমেদ, রোমান মালিক,রিয়াদ পাঠান,মোবারক হোসেন আল আমিন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি ছাত্রদল নেতা রাহাত আহমদ লিডিং ইউনিভার্সিটি ছাত্রদল নেতা জাহিদুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ছাত্রলীগ এখন একটি সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয়েছে। তারা ছাত্রদের কল্যাণে কাজ না করে টেন্ডারবাজি- চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় বিরোধীদল বিশেষ করে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর বর্বরভাবে হামলা চালাচ্ছেন। সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তিন নেতাকে হত্যার চেষ্টা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। একটি সভ্য রাষ্ট্রে তা কোনোভাবেই কাম্য নয়। বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন