editor
প্রকাশিত: 11:39 AM, April 11, 2023
ডিএসএস ডেস্ক :: নিজেদের সীমানার চারপাশে তিন দিনের সামরিক মহড়ার জন্য চীনের নিন্দা করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। তিনি বলেছেন, চীন দায়িত্বজ্ঞানহীন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি।
টানা তিন দিন তাইওয়ান ঘিরে সামরিক মহড়া দিয়েছে বেইজিং। শেষ দিনের (১০ এপ্রিল) মহড়ায় চীন বিমানবাহী রণতরী ব্যবহার করে।
তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে, আটটি চীনা জাহাজ মঙ্গলবার (১১ এপ্রিল) সকালেও তাইওয়ানের পার্শ্ববর্তী জলসীমায় নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠক করে প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন তাইপেই ফিরে আসার পর শনিবার চীন মহড়া শুরু করে।
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন বলেছেন, বন্ধু দেশগুলোতে সফর একটি ‘দীর্ঘমেয়াদী অনুশীলন’ এবং তাইওয়ানের জনগণ প্রত্যাশিত।
সোমবার (১০ এপ্রিল) গভীর রাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘চীন সামরিক মহড়া শুরু করতে এটিকে ইস্যু (যুক্তরাষ্ট্র সফর) হিসেবে ব্যবহার করে। তারা তাইওয়ান এবং অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করে। এই অঞ্চলের একটি প্রধান দেশের জন্য এটি একটি দায়িত্বশীল মনোভাব নয়। ’
বেইজিং তাইওয়ানকে চীনের অংশ মনে করে। তারা দ্বীপের নিয়ন্ত্রণ নিতে শক্তি প্রয়োগের বিষয়টি অস্বীকার করেনি।
সর্বশেষ এই সামরিক মহড়ার সময় নির্ভুল আক্রমণ এবং তাইওয়ানকে চারদিক থেকে অবরোধের অনুকরণ করে চীন। এসময় সেখানে কয়েক ডজন যুদ্ধবিমান এবং বোমারু বিমানও পাঠায় বেইজিং। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ৯১টি চীনা সামরিক বিমান দ্বীপের চারপাশে উড্ডয়ন করেছে।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন