editor
প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২২
অনলাইন ডেস্ক :: সিলেটে শব্দদূষণবিরোধী অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা ও ৫৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত সিলেট-সুনামগঞ্জ সড়কের বাইপাস মোড়ে এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন।
পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, শব্দদূষণ রোধে বুধবার দুপুরে অভিযান শুরু হয়। অভিযানকালে ৩১ যানবাহনকে ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ৫৫টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এর বিধি ৮(২) লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)–এর ১৫(২) ধারায় এই জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বদরুল হুদা, বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আলমগীর, পরিদর্শক মো. মামুনুর রশিদ, গবেষণাগার সহকারী মুহাম্মদ শাহাদৎ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। আনসার সদস্য ও বিআরটিসির সিলেটের প্রতিনিধিরা অভিযানে সার্বিক সহায়তা দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন বলেন, ‘সাধারণভাবে শব্দের মানমাত্রা ৪০ থেকে ৪৫ ডেসিবেল। এর চেয়ে বেশি মাত্রার শব্দ মানুষের শ্রবণশক্তি লোপ, হৃদ্রোগ, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা তৈরি করে। আর হাইড্রোলিক হর্ন ১০০ ডেসিবেলের বেশি মাত্রার শব্দ সৃষ্টি করে। শব্দদূষণের ক্ষেত্রে অনেকাংশে দায়ী হাইড্রোলিক হর্ন।
‘হাইড্রোলিক হর্নের ব্যবহার পুরোপুরি বন্ধ করতে হলে এটা যে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, সেটা সবাইকে বোঝাতে হবে। বিশেষ করে যানবাহনের মালিক ও চালকদের মধ্যে সচেতনতা তৈরির উদ্যোগ নিতে হবে। অভিযানের পর পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে শব্দদূষণের ক্ষতিসংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।’
ডেইলি সিলেটের সময়/ ২২ ডিসেম্বর ২০২২/ এস এ
8 সিটি করপোরেশনের পর দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছেন সরকার। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয় সিলেট,
2 বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া
5 বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের বিপদে ঢাল
1 বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র মহাসচিব মাওলানা মুফতি এ কে এম মনোওর আলী বলেছেন, সমাজ ও জাতির ক্রান্তিলগ্নে নৈতিক ও
8 নাসীহা ফাউন্ডেশন বিডি’র উদ্যোগে রমজানজুড়ে সিলেটের একাধিক মসজিদে ফ্রি কুরআন ও দ্বীন শিক্ষার সমাপনী, ফলাফল ও হাদিয়া বিতরণ অনুষ্টিত
2 সিলেট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। 1 রবিবার
4 পবিত্র রমজান তাকওয়া ও সংযমের মাস। সাম্য, সম্প্রীতি, ইনসাফ ও কল্যাণের আহ্বান নিয়ে রমজান মুমিনের দোরগোড়ায় হাজির হয়েছে। এই
1 সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে সাধারণ কর্মচারীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 8 রবিবার (১৫ মার্চ) বিকাল ৩টায়