editor
প্রকাশিত: 5:43 PM, April 12, 2023
হবিগঞ্জের চুনারুঘাট থানার গাজীপুর ইউনিয়নের বড়ঝুম গ্রামে বেআইনী সালিশে নারীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের ঘটনার প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। (১২ এপ্রিল) বুধবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
সভায় বক্তব্য প্রদান করেন কার্যকরী কমিটির সদস্য নাসরীন সুলতানা লাকী ও মুক্তা দে, প্রশিক্ষণ সম্পাদক শ্রাবন্তী কর ইমা, লিগ্যাল এইড সম্পাদক রমলা তালুকদার, আন্দোলন সম্পাদক উষা রানী মল্লিক, সাধারণ সম্পাদক রওশন আরা মুকুল, উদিচীর সভাপতি এনায়েত হাসান মানিক, সহ- সভাপতি রীনা কর্মকার এবং সহ-সভাপতি রেনুকা দাস।
মানববন্ধনে সাধারণ সম্পাদক রওশন আরা মুকুল বলেন, অপরাধীদের হুমকিতে ভুক্তাভুগি নারী ও তাঁর পরিবার আজ বাড়ী ছাড়া। এ ব্যাপারে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। উদিচীর সভাপতি বলেন, একই অপরাধে বিচারে পুরুষকে বাদ দিয়ে শুধু নারীকে ফতোয়ার নামে হেনস্থা করা হয়, এটা সামাজিক বৈষম্য। ইন্টারনেটে ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রেরণকারীর অবিলম্বে গ্রেফতার ও দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী জানান। এহেন ন্যক্কারজনক ঘটনার দ্রুত বিচার ও কঠিন শাস্তি দাবি করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। বেআইনী সালিশ ও ফতোয়ার তীব্রনিন্দা ও প্রতিবাদ জানান।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন