editor
প্রকাশিত: 10:36 PM, April 14, 2023
সিলেট জেলা কার্যালয়ে সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী বলেছেন, দেশের যে কোন ক্রান্তিকালে প্রস্তুত রয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আমাদের মহাপরিচালকের নির্দেশে বাংলাদেশে যেকোন দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জনগনের সেবায় নিয়োজিত থাকবে।
তিনি শুক্রবার (১৪ এপ্রিল) বিকেল ৫টায় পবিত্র রমজান উপলক্ষ্যে জেলা আনসার ও ভিডিপির আখালিয়াস্থ কার্যালয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের বিভিন্ন জেলায় গরীব ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি এর নির্দেশনায় এই ইফতার বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্য রাখেন, সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট মোঃ ফয়সাল হোসেন। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক তানজিনা হোসেন তৃনা, সার্কেল অ্যাডজুট্যান্ট আবু সাহাদাৎ মোহাম্মদ এনামুল হক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, সদর মোঃ রাশেল গাজী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, কানাইঘাট মোস্তাফিদুল হক ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, ফেঞ্জুগঞ্জ মোঃ মাহমুদুল হক, সার্কেল অ্যাডজুট্যান্ট জসিম উদ্দিন। অনুষ্ঠানে সিলেট বিভাগের সকল জেলার এক হাজারের অধিক গরীব ও দুস্থদের মাঝে ইফতারি বিতরণ করা হয়।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন