editor
প্রকাশিত: 1:32 PM, December 22, 2022
অনলাইন ডেস্ক :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেস্টুন ছেঁড়ার ঘটনায় দায়েরককৃত মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার সিলভাঙা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন কোম্পানিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী।
গ্রেপ্তারকৃত যুবক আল আমিন কোম্পানিগঞ্জ উপজেলার সিলভাঙা গ্রামের আরজু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভিডিও কনফারেন্সে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের উদ্বোধন উপলক্ষে মহাসড়কের বিভিন্ন জায়গায় সিলেটের সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন টাঙায়। কোম্পানীগঞ্জ উপজেলার লাছুখাল নামকস্থানের দুটি সেতুতে থাকা সেই ফেস্টুনগুলো থেকে প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে ফেলে দুর্বৃত্তরা। পরবর্তীতে এ ঘটনার প্রেক্ষিতে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন সওজের এক কর্মকর্তা।
কোম্পানিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, প্রধানমন্ত্রীর ছবি সংবলিত ফেস্টুন ছেঁড়ার ঘটনায় আল আমিন নামে এক যুবককে সওজের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি সিলেটের সময়/ ২২ ডিসেম্বর ২০২২/ এস এ
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক