editor

প্রকাশিত: 10:17 PM, April 17, 2023

মুক্ত বাণিজ্য চুক্তি করতে আলোচনায় রাশিয়া-ভারত

মুক্ত বাণিজ্য চুক্তি করতে আলোচনায় রাশিয়া-ভারত

ডিএসএস ডেস্ক :: দ্বিপাক্ষিক বাণিজ্যিক বন্ধন দৃঢ় করা এবং পারস্পরিক বিনিয়োগ বাড়াতে মুক্ত বাণিজ্যচুক্তি করতে চায় ভারত ও রাশিয়া। ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুই দেশের মন্ত্রীপর্যায়ে এ বিষয়ক আলোচনাও শুরু হয়েছে। খবর রয়টার্সের।

অন্যদিকে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া খনিজ ও অন্যান্য সম্পদে সমৃদ্ধতম দেশ। রাশিয়ার কৃষি, শিল্প ও অন্যান্য অবকাঠামোগত অবস্থাও ইউরোপের উন্নত দেশগুলোর মতো।

অন্যদিকে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারত একদিকে যেমন বিশ্বের অন্যতম উদীয়মান অর্থনীতির দেশ, তেমনি এককভাবে বিশ্বের বৃহত্তম বাজারও। প্রায় দেড়শ কোটি মানুষের বিশাল বাজার রয়েছে দেশটির।

সোমবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়াম (এস.) জয়শঙ্কর এবং রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ডেনিস মান্তুরভের মধ্যে বৈঠক হয়। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জয়শঙ্কর বলেন, ভারত এবং রাশিয়া উভয়ই দুই দেশে পারস্পরিক বিনিয়োগ বাড়াতে চায়। মুক্ত বাণিজ্যচুক্তি স্বাক্ষর করা হলে এ ব্যাপারটি অনেক সহজ হবে এবং এই চুক্তির ব্যাপারেই রাশিয়ার উপপ্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করছেন তিনি।

রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক বহু পুরনো। ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ভারতের স্বাধীনতা লাভের পর থেকেই এ সম্পর্কের শুরু। ওই সময় থেকেই ভারতে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি শুরু করে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরও অটুট থাকে এই বাণিজ্যিক সম্পর্ক। এখনও ভারতের সবচেয়ে বড় সমরাস্ত্র রপ্তানিকারক দেশ রাশিয়া।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্র-অংশীদাররা রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিলেও দক্ষিণ এশিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার ভারত এখন পর্যন্ত প্রকাশ্যে রাশিয়ার বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করেনি। রাশিয়ার প্রতি নিন্দা জানিয়ে জাতিসংঘে এ পর্যন্ত যত রেজোল্যুশন পাস হয়েছে, সেসবের কোনোটিতে ভোটও দেয়নি ভারত।

বরং এই যুদ্ধ রাশিয়া ও ভারতের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ককে আরও দৃঢ় করেছে। সামরিক সরঞ্জামের পাশাপাশি এখন রাশিয়া ভারতের জ্বালানি তেলের সবচেয়ে বড় যোগানদাতা। এই যুদ্ধের আগ পর্যন্ত ইরাক ছিল ভারতের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ।

নয়াদিল্লিতে সোমবারের ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ডেনিস মান্তুরভও। তিনি বলেন, ‘আমরা ভারতীয় ভোক্তাদের পছন্দ অনুযায়ী পণ্য তৈরি করে সেসব ভারতের বাজারে ছাড়তে চাই; আর এজন্য উভয় দেশের মধ্যে একটি বিস্তৃত সহযোগিতামূলক সম্পর্ক থাকা প্রয়োজন।’

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন