editor
প্রকাশিত: 12:26 PM, April 20, 2023
দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়ন প্রবাসী ট্রাস্টের উদ্যোগে ২নং ওয়ার্ডে দরিদ্র পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান গত ১৯ এপ্রিল বুধবার দুপুরে তুরুকখলা হাড়িয়ারচর গ্রামের বিশিষ্ট মুরব্বি হাজী মাসুক মিয়ার বাড়িতে অনুষ্ঠিত হয়।
তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদ পরিচালনা কমিটির মোতাওয়াল্লী আলহাজ্ব আব্দুল মছব্বির এর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক, ফটো সাংবাদিক আব্দুল খালিক, দাউদপুর ইউনিয়ন প্রবাসী ট্রাস্টের বাংলাদেশ এর বাস্তবায়ন কমিটির সদস্য আলবাব আহমেদ, ডাক্তার মাওলানা ছালেহ আহমেদ।
বাস্তবায়ন কমিটির সদস্য সেবুল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি খায়রুল ইসলাম সেলিম, দাউদপুর ইউনিয়ন প্রবাসী ট্রাস্টের বাংলাদেশ এর বাস্তবায়ন কমিটির সদস্য নউরোজ আহমেদ চৌধুরী, আব্দুর রহিম, আজাদ আহমেদ, কিজির আহমেদ, আজির উদ্দিন, নাসির উদ্দিন বাদশাহ, রাজক আহমেদ প্রমুখ।
এর আগে দাউদপুর ইউনিয়নের ১ ও ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে পৃথক পৃথক ভাবে সুবিদা বঞ্চিত ২৩৫ পরিবারের মধ্যে চাউল, ডাল, আলু, তেল, লবণ ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠান গুলোতে এলাকার মুরব্বিয়ান, সমাজসেবী ও যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ, জাতি ও প্রবাসীদের মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন নউরোজ চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দাউদপুর ইউনিয়ন প্রবাসী ট্রাস্ট প্রতিষ্ঠালগ্ন থেকে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। মহামারী করোনা ভাইরাস, বন্যা সহ দুর্যোগময় সময় এই ট্রাস্টের প্রবাসীরা দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ান। বক্তারা বলেন, প্রবাসীরা দেশের উন্নয়ন ও কল্যাণমূলক কাজে প্রতিনিয়ত সহযোগিতার মাধ্যমে ভূমিকা রাখছেন তা প্রসংসনীয়। বক্তারা মানব সেবামূলক কাজের পাশাপাশি দাউদপুর ইউনিয়নের অসুস্থ রোগী বহনের জন্য একটি এম্বুলেন্স প্রদান করার জন্য প্রবাসী ট্রাস্টের প্রতি আহবান জানান।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন