editor
প্রকাশিত: 6:53 PM, April 20, 2023
সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালাক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে পবিত্র রমজান মাসে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলো কোনো ইফতার মাহফিল না করে সেই টাকা দিয়ে গরিব মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছেন।
ঈদের আনন্দ উপভোগ করতে যারা দরিদ্র মানুষ তাদের মাঝে ঈদ সামগ্রী ও আর্থিক সহয়তা প্রদান করতে হবে। প্রতি বছরের মতো সাবেক মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরান পরিবারের পরিবারের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। তিনি পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।
তিনি বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে নগরীর তালতলা গুলশান সেন্টারের হলরুমে সাবেক মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরান পরিবারের উদ্যোগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন।
ক্লিন সিটির সভাপতি নাজিব আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সুরমা বয়েজ ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ওয়েব অব হিউম্যানিটি এল্যায়েন্স সিলেট এর সভাপতি কাজী মুহিবুর রহমান সুমন, ব্লাড ডোনেশন লিংক এর সভাপতি টুটুল গাজী, ওয়েব অব হিউম্যানিটি এল্যায়েন্স সিলেট এর সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, জেলা ছাত্রলীগ নেতা জামিল হোসেন, আবি আহমদ, রুবেল আহমদ, মাহি তাসনীম, মহানগর ছাত্রলীগ নেতা লিমন, শেখ কামাল স্মৃতি সংসদ সিলেট জেলার দপ্তর সম্পাদক মো. হোসাইন আসমান প্রমুখ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন