editor
প্রকাশিত: 4:03 PM, April 21, 2023
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটসহ দেশবাসীকে শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী। ঈদ আনন্দে অসহায় মানুষদের শামিল করতে সামর্থ অনুযায়ী এগিয়ে আসার জন্য সামর্থবানদের প্রতি আহ্বান জানান তিনি।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। এক মাস রোযা রেখে সিয়াম পালন মানুষকে আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে মুত্তাকি হিসেবে গড়ে তুলে। এর আলোকে নিজেকে পরিচালিত করার দীপ্ত শপথ নিতে হবে। দ্রব্যমূল্যের সীমাহিন উর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের ঈদ উদযাপন কঠিন হয়ে পড়েছে। এই সময়ে স্ব স্ব অবস্থান থেকে অসহায় ও দরিদ্র মানুষের কল্যানে সামর্থবানদের এগিয়ে আসা উচিত। সবার ঈদ আনন্দে দরিদ্র মানুষগুলোকে শামিল করুন। আমরা এমন সময় ঈদুল ফিতর উদযাপন করছি যখন আমাদের মায়ের মতো নেত্রী গৃহবন্দী অবস্থায় আছেন। তবুও ঈদ মহান রবের পক্ষ থেকে বিশেষ রহমত। ঈদুল ফিতর মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয়ভাবে ঐক্যের বন্ধন শক্তিশালী করে। জীবনের প্রতিটি দিনই হোক ঈদের মতো আনন্দময় এই কামনায় সবাইকে ঈদ মোবারক।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন