editor

প্রকাশিত: 8:14 PM, December 22, 2022

গণমিছিল সফলের লক্ষ্যে মহানগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গণমিছিল সফলের লক্ষ্যে মহানগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচী ২৪শে ডিসেম্বর গণমিছিল সফলের লক্ষ্যে এক প্রস্তুতি সভা বৃহস্পতিবার (২২শে ডিসেম্বর) বিকাল চারটার সময় ভাতালিয়াস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে ও মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

এসময় তিনি বলেন, বিএনপি কেন্দ্রীয় মহাসমাবেশের পূর্বে কেন্দ্রীয় কার্যালয়ে ন্যাক্কারজনক ভাবে সন্ত্রাসী হামলা, লুঠপাট ও স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ সিনিয়র নেতৃবৃন্দকে অন্যায়,অবৈধভাবে পাক হায়েনাদের কায়দায় রাতের আধারে গ্রেফতার করা হয়েছে। অবৈধ এই সরকার বিএনপির দলীয় নেতাকর্মীদের উপর হিস্র আচরণ শুরু করেছে।  শান্তিপূর্ণ আন্দোলনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতৃবৃন্দের মুক্তি, জনগণের অধিকার পুনঃ প্রতিষ্টা ও গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আগামী ২৪শে ডিসেম্বর সিলেটে গণমিছিল সফল করে তুলতে হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহীন, ফরহাদ চৌধুরী শামিম, রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল গনি আরেফিন জিল্লুর, এড.হাবিবুর রহমান, সৈয়দ মিসবাহ উদ্দিন, বাবু সুদীপ রঞ্জন সেন বাপ্পু, এমদাদ হোসেন চৌধুরী, নজীবুর রহমান নজীব, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, আহবায়ক কমিটির সদস্য বাবু নেহার রঞ্জন দে, আব্দুল আলীম দিপক, এড.আতিকুর রহমান সাবু, মাহবুব কাদির শাহী, সৈয়দ তৌফিকুল হাদি, মোর্শেদ আহমদ মুকুল, হুমায়ুন আহমদ মাসুক, আকতার রশীদ চৌধুরী, নুরুল সিদ্দিকী সিদ্দিকী খালেদ, সৈয়দ সাফেক মাহবুব, আফজাল উদ্দিন, মাহবুব চৌধুরী, শামিম মজুমদার, আবুল কালাম।

ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ডের সভাপতি রায়হান উদ্দিন মুন্না, ২নং ওয়ার্ডের সভাপতি বাবু নেহার রঞ্জন দে, ৪নং ওয়ার্ডের সভাপতি মিজান আহমদ, ৬নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শাহীদ হোসেন (সাবু), ৭নং ওয়ার্ডের সভাপতি আব্দুল ওয়াদুদ মিলন, সাধারণ সম্পাদক এ,এস,এম সায়েম, ১০নং ওয়ার্ডের সভাপতি আব্দুল হাকিম, ১১নং ওয়ার্ডের সভাপতি শেখ কবির আহমদ, সাধারণ সম্পাদক আবু সাইদ মোঃ তায়েফ, ১২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, ১৫নং ওযার্ডের সভাপতি শুয়াইব আহমদ, ২০নং ওয়ার্ডের আহবায়ক হাফিজুর রহমান, ২১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল মালিক সেকু, সাংগঠনিক সম্পাদক ছালেক আহমদ, ২৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সুলেমান হোসেন সুমন, ২৬নং ওয়ার্ডের সভাপতি আকতার রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল মন্নান প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের