editor

প্রকাশিত: 12:37 PM, May 1, 2023

নিজের বয়স নিয়ে মজা করে যা বললেন বাইডেন

নিজের বয়স নিয়ে মজা করে যা বললেন বাইডেন

ডিএসএস ডেস্ক :: যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট জো বাইডেন। এ নিয়ে তার প্রথম মেয়াদের নির্বাচনের সময় ব্যাপক আলোচনা হয়েছিল। একই অবস্থা এবারও।

দেশটির সাম্প্রতিক জরিপগুলো বলছে, বাইডেনের ওপর আর মোটেই ভরসা করতে পারছেন না ভোটাররা। এমনকি তার নিজের দলের নেতারাও।

এ বছর ৮০ পেরিয়ে ৮১-তে পা রাখতে চলেছেন বাইডেন। এ কারণে বয়স নিয়ে সমালোচনা প্রায়ই শুনতে হচ্ছে এই প্রেসিডেন্টকে। হোয়াইট হাউজের এক প্রেস ডিনারে শনিবার সাংবাদিকদের সঙ্গে নিজের বয়স নিয়ে নিজেই কৌতুক করেন বাইডেন। খবর ব্যাংকক পোস্টের।

বিদেশের মাটিতে বন্দি থাকা মার্কিন সাংবাদিকদের মুক্তি বিষয়ে আলোচনা করতে এই প্রেস ডিনার আয়োজন করা হয়েছিল। এখানেই ফ্রান্সের অবসরের বয়স নিয়ে চলা বিক্ষোভকে ইঙ্গিত করে মার্কিন প্রেসিডেন্টের বয়স নিয়ে কৌতুক করেন সাংবাদিক রয় উড।

রয় বলেন, ‘ফরাসিরা ৬৪ বছর পর্যন্তই কাজ করতে চায় না। এদিকে আমদের ৮০ বছরের প্রেসিডেন্ট আরও এক মেয়াদ কাজ চাইছেন।’

জবাবে বাইডেন বলেন, ‘অনেকে আমাকে বৃদ্ধ বলে। বয়সকে আমি আমার অভিজ্ঞতা হিসেবেই দেখি।’ এ সময় তিনি মিডিয়া মোগল ৯২ বছরের রুপার্ট মারডককে নিয়েও কৌতুক করেন বাইডেন।

তিনি বলেন, ‘অনেকেই মনে করেন আমি রুপার্ট মারডককে পছন্দ করি না। এটা সত্য নয়। এমন একজন মানুষকে কিভাবে আমি অপছন্দ করতে পারি যিনি আমাকে হ্যারি স্টাইলসের মতো বানিয়ে ফেলেছেন’?

উল্লেখ্য, হ্যারি স্টাইলস হলেন ২৯ বছরের মার্কিন গায়ক।

এদিকে প্রেসিডেন্ট নির্বাচনে দেড় বছর বাকি থাকতেই জমে উঠেছে প্রার্থীদের নির্বাচনি প্রচারণা। শুরু হয়ে গেছে একে অপরের গায়ে কাদা ছোড়াছুড়ির নির্বাচনি রেওয়াজ।

প্রেসিডেন্ট নির্বাচনে এবার দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকানের টার্গেট ক্ষমতাসীন ডেমোক্রেট দলের প্রার্থী প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো আছেনই, এবার বোমা ফাটালেন প্রেসিডেন্ট পদে রিপাবলিকানের আরেক মনোনয়নপ্রত্যাশী নিকি হ্যালি (৫১)।

জো বাইডেন সম্পর্কে তিনি বললেন, আগামী পাঁচ বছরের মধ্যে মারা যাবেন জো বাইডেন। তখন কমলা হ্যারিস হবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নিকি দাবি করেন, যদি যুক্তরাষ্ট্র বাইডেনকে দ্বিতীয়বারের জন্য সুযোগ দেয়, তাহলে মার্কিনিদের বোঝা উচিত যে আসলে প্রেসিডেন্ট হবেন কমলা।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন