editor
প্রকাশিত: 4:28 PM, May 1, 2023
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ‘আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার নিশ্চিত করা হয়েছে। সকল শ্রেণি-পেশা, সম্প্রদায়ের জনগণের উন্নয়নই এই সরকারারের প্রধান লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে শেখ হাসিনা সরকার সকল সম্প্রদায়ের মানুষের মর্যাদাপূর্ণ ও নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
সোমবার (১ মে) নগরীর বন্দরবাজারে ব্রাহ্মণ মন্দিরে বাংলাদেশ কাশ্যপ কল্যাণ পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার ১৯তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সুসেন্দ্র চন্দ্র নমঃ খোকনের সভাপতিত্বে ও জ্যেতি মোহন বিশ্বাস এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলার সভাপতি এডভোকেট প্রদীপ ভট্রাচার্য্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, প্রনব কুমার দেবনাথ, চন্দন দাশ, রঙ্গলাল বিশ্বাস, অবিনাশ বিশ্বাশ, প্রণথ সরকার, রাজেন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা সুষমা বিশ্বাস যাদব, সচিন্দ্র পুরকায়স্থ, সাবেক ছাত্রনেতা অরুন দেবনাথ সাগর, রায়হান চৌধুরী প্রমুখ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন