editor
প্রকাশিত: 4:32 PM, May 1, 2023
সিলেট সিটি করপোরেশনের ১৪নম্বর ওয়ার্ডের মহিলাদের সাথে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা করেছেন কাউন্সিলর মো. নজরুল ইসলাম মুনিম। গতকাল রোববার (৩০ এপ্রিল) নগরীর ছড়ারপাড়ে কাউন্সিলর কার্যালয়ের সামনে এ মতবিনিময় সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্টানে ১৪ নম্বর ওয়ার্ডের সর্বস্থরের মহিলাবৃন্দ উপস্থিত হয়ে ১৪ নম্বর ওর্য়াডের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে কাউন্সিলর নজরুল ইসলাম মুনিমকে পুনরায় নির্বাচিত করতে সর্বস্থরের জনগণকে আহ্বান জানান। বর্তমান কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম ওয়ার্ডের পানির সমস্যা সমাধানসহ নানা উন্নয়ন মূলক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় উপস্থিত মহিলাবৃন্দ তাকে কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে মহিলা নেত্রী ফাতেমা বেগমের সভাপতিত্বে ও পাপিয়া সুলতানা রিমু এবং মনোয়ারা আক্তার মনির যৌথ পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম। এসময় বক্তব্য রাখেন ছড়্রাপাড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম খান কয়েছ, বিশিষ্ট মুরব্বী হাবিবুর রহমান মজলাই, ১৪ নম্বর ওয়ার্ড পুলিশিং কমিটির সভাপতি ও ছড়ারপাড় মাদ্রাসা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম শামিম, ছড়ারপাড় মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক ও ১৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি এম এ মতিন, সাখাওয়াত হোসেন খান শিপলু, কাষ্টঘরের শিপ্রা চৌধুরী,কামালগড়ের রুমি বেগম, রানু বেগম, ছড়ারপাড়ের শাবানা বেগম, সুলতানা ইসলাম, নাজমিন নাহার, নিঘম বেগম, মৌসুমী আক্তার, আলেয়া বেগম, রুনা বেগম, মৌসুমী বেগম, আয়েশা বেগম, জল্লারপাড়ের সোমা বেগমসহ প্রমূখ।
অনুষ্ঠানের শেষে কাউন্সিলর নজরুল ইসলাম মুনিমের বৃদ্ধা মা সবার কাছে ছেলের জন্য সর্মথন, দোয়া ও ভালোবাসা কামনা করেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন