editor
প্রকাশিত: 7:59 PM, May 2, 2023
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও সিলেট অঞ্চল পরিচালক মাওলানা সোহেল আহমদ বলেছেন, দেশের অর্থনীতির চাকা সচল হয় শ্রমিকের ঘামে। কিন্তু সেই শ্রমিকরা আজ দেশের সবচেয়ে অবহেলিত জনগোষ্টী। তাদের ঘাম শুকিয়ে গেলেও ভাগ্যের চাকা ঘুরছেনা। ইনসাফভিত্তিক সমাজ ও ইসলামী শ্রমনীতি না থাকায় শ্রমিকরা দিন দিন আরো লাঞ্চিত-বঞ্চিত জনগোষ্টীতে পরিনত হচ্ছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের লক্ষে নৈতিকতা সম্পন্ন সৎ ও দক্ষ শ্রমিক নেতৃত্ব গড়ে তুলতে কাজ করছে।
তিনি সোমবার মহান (১লা মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আয়োজিত বর্ণাঢ্য র্যালী ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
র্যালিটি হাজার হাজার শ্রমিকের অংশগ্রহণে নগরীর সুরমা পয়েন্ট থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে ফের চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। এর আগে সুরমা পয়েন্টে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিয়া মোঃ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত র্যালীপূর্ব শ্রমিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও সাবেক মহানগর সভাপতি মোহাম্মদ শাহজাহান আলী।
সমাবেশে বক্তব্য রাখেন ও র্যালীতে উপস্থিত ছিলেন, ফেডারেশনের সিলেট মহানগর সহ সভাপতি ফারুকুজ্জামান খান, সহ সাধারণ সম্পাদক কফিল উদ্দীন আলমগীর, সহ সাধারণ সম্পাদক আক্কাস আলী, মাওলানা সাজ্জাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস এম মনোয়ার, অর্থ সম্পাদক নজরুল ইসলাম মারুফ, অফিস ও ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, সহ প্রশিক্ষণ সম্পাদক আব্দুল জলিল, প্রচার সম্পাদক মো: মুহিবুর রহমান শামিম, কোতয়ালী থানা পশ্চিম সভাপতি মাওলানা গোলামুর রহমান গোলাব, ট্রেড ইউনিয়ন থানা-২ এর সহ-সভাপতি এ টি এম খসরুজ্জামান, জালালাবাদ থানার সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহেল, দক্ষিণ সুরমা থানা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, শাহপরান থানা পশ্চিম সভাপতি এবাদুর রহমান এবাদ, সাধারণ সম্পাদক এডভোকেট জিল্লুল হক তাপাদার, শাহপরান পূর্ব থানার সহ সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, সিলেট মহানগর অটো রাইসমিল ড্রাইভার শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারী, সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমদ, অর্থ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, মহানগর চারকয়েল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হোসাইন আহমদ, কোতোয়ালি থানা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সোহেল আহমদ হাওলাদার, মহানগর হাসপাতাল শ্রমিক ইউনিয়নের সভাপতি আল মোমিন, সহ সভাপতি আব্দুস সাত্তার, জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি কামরুল ইসলাম, দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি আলী মানসুর, সাধারণ সম্পাদক রুবেল আহমদ, বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সভাপতি আকবর আলী, হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি শওকত হোসেন জিম্মাদার, শাহপরান নির্মান শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির সদস্য আব্দুল কাদের, বিমানবন্দর থানা রিক্সা ও রিক্সা- ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ফরিদ আহমদ, সিলেট সদর কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদ আহমদ প্রমূখ।
র্যালী ও সমাবেশে ফেডারেশনের মহানগর আওতাধীন বিভিন্ন থানা ও ১৯ টি ট্রেড ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন